বসিরহাটে ভারতীয় জাল নোট সহ গ্রেফতার যুবক, চক্রের সন্ধানে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার বড় জিরাকপুর এলাকা থেকে,এক যুবককে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,বসিরহাট থানার বড় জিরাকপুর এলাকায় সাগর দাস নামে এক যুবক,সে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত। পুলিশের কাছে একাধিক অভিযোগ আসছিল তার বিরুদ্ধে।এরপর বসিরহাট থানার আইসি(IC) রক্তিম চট্টোপাধ্যায়ের কাছে গোপন সূত্রে খবর আসে,ওই যুবক বড় জিরাফপুর এলাকায় ঘোরাঘুরি করছে।

বসিরহাট থানার পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় গিয়ে সাগর দাস(Sagar Das) নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই, তার কাছ থেকে উদ্ধার হয় সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকার জাল নোট।এরপর পুলিশ তাকে গ্রেফতার করে।ধৃতকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে(Bashirhat Court) পেশ করা হয়।ইতিমধ্যে বসিরহাট থানা পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে।কোথা থেকে ওই ভারতীয় জাল নোট নিয়ে আসলো সে তা খতিয়ে দেখছে পুলিশ ।

এর সঙ্গে কোনো আন্তর্জাতিক জাল নোট পাচার চক্র জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ। কতদিন থেকে ধৃত যুবক এই জাল নোট কারবারের সঙ্গে যুক্ত তা জানতে তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করছে বসিরহাট থানার(Bashirhat P.S.) পুলিশ। সীমান্ত এলাকায় আর কারা এই ধরনের জাল নোট চক্রের সঙ্গে যুক্ত তা জানতে পুলিশের একাধিক টিম তল্লাশি শুরু করেছে।এর আগেও উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে জাল নোট সহ একাধিক পাচারকারী গ্রেফতার হয়েছে। তাদের সঙ্গে ধৃতর কোন যোগাযোগ আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান