জাল নোট সহ ভারত-বাংলাদেশ সীমান্তের দুই বাসিন্দা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: বসিরহাট মহকুমার বসিরহাট থানার ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতে এলাকার বাসিন্দা নবাব শরিফ ঢালী ও রমজান মোল্লার কাছ থেকে ১৫ হাজার টাকার ভারতীয় জাল নোট উদ্ধার করে বসিরহাট থানার(Bashirhat P.S.) পুলিশ। ৫০০ টাকার ৩০ টি জাল নোট উদ্ধার করা হয়।পুলিস সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে জাল নোট কারবারি একটি চক্র সীমান্ত এলাকা সহ বসিরহাটের বিস্তীর্ণ বাজার এলাকায় এই জাল টাকা ছড়ানোর চক্রান্ত চালাচ্ছিল। এই খবর পেয়ে তদন্ত নেমে তল্লাশি চালাতে গিয়ে জানতে পারে ঘোজাডাঙ্গার সীমান্ত(Ghojadanga Border) লাগাওয়া একটি জাল নোট চক্রের পান্ডারা আস্তানা গেড়েছে।

পুলিশের কাছে গোপন সূত্র মারফত খবর এলে বসিরহাট চাঁপাপুকুর রোড থেকে গ্রেফতার করা হয় দুই জাল নোট কারবারিদের। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১৫ হাজার টাকার জাল নোট। ধৃত দুই ব্যক্তিকে বসিরহাট আদালতে পেশ করা হয়েছে। এদিকে,তরল মাদক সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মাটিয়া থানার পুলিশ।উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার মাটিয়া থানার(Matiya P.S.) চাঁপা পুকুর এলাকা থেকে ৬ লিটার তরল মাদক” নিষিদ্ধ কোডাইন মিকচার সহ বাবলু গাজী ও সাধন সরকার নামে দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল মাটিয়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে পুলিশ টহল দেওয়ার সময় ওই দুই ব্যক্তিকে দেখতে পায় । তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে উদ্ধার হয় নিষিদ্ধ তরল মাদক ।তারপর তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃত দুজনকে বারাসত আদালতে(Barasat Court) পেশ করা হয়।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!