বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথমা স্ত্রী গৌরী দেবীর বাড়ি এখন দুষ্কৃতীদের ডেরা

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথমা স্ত্রী গৌরী দেবীর জন্ম ভিটেতে সন্ধ্যা নামলেই দুই দেশের দুষ্কৃতিদের আসর বসে। চলে যায় তাদের দখলে।বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের ইটিণ্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম পানিতর(Panitar Village)। আর এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী। এই পানিতর গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়ি। যে বাড়িতে বসেছিল সাহিত্যিকের বিয়ের আসর এবং বকুলবাসর। সাহিত্যিক নিজের জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন ওই গ্রামে। আর সীমান্তের ওপর পাড়ে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। এই ইছামতি নদীর(Ichamoti River) তীরে বসে লিখেছিলেন একাধিক উপন্যাস। ঠিক বাড়ির পাশে রয়েছে একটি বকুল গাছ। সেই গাছের তলে বসে তিনি লিখেছিলেন বকুল বাসর থেকে শুরু করে ইছামতি ও আদর্শ হিন্দু হোটেল সহ একাধিক উপন্যাস। যা পড়ে মুগ্ধ হয়েছিল গোটা ভারত তথা সারা বিশ্ব।

আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেই বকুল গাছ। সাথে রয়েছে একাধিক নামকরণ ভবন। লাইব্রেরী, স্কুল, ধুনির ঘর ও দূর্গা মন্ডপ সহ রয়েছে প্রচুর প্রাচীন ঐতিহ্য। যা আজও বইপ্রেমীদের মননে বহন করে চলেছে। সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের(Bibhutibhusan Bandopadhay) শ্বশুরবাড়ির উত্তরসূরিরা ভবনটি সংস্কার করার জন্য রাজ্য সরকারের হেরিটেজ বিভাগের দ্বারস্থ হন। সমস্ত দলিলপত্র তুলে দেন সরকারের হাতে। তার স্মৃতি বাঁচিয়ে রাখতে ও এই প্রজন্মের কাছে তাকে তুলে ধরতে এবং পর্যটক কেন্দ্রের পাশাপাশি সীমান্ত গ্রামকে বিশ্বের কাছে তুলে ধরতে অর্থ বরাদ্দ করা হয়। সেই অর্থের বেশ কিছুটা সংস্কার ও কয়েকটি বছর ধুমধাম করে তার জন্মদিন থেকে শুরু করে একাধিক অনুষ্ঠান পালন করা হতো ওই গ্রামে। তারপর আস্তে আস্তে যে জায়গায় ছিল তার থেকেও ভয়ানক পরিস্থিতি বর্তমানে। ওই গ্রামের বাসিন্দারা চাইছেন ওই বাড়িটি যত দ্রুত সম্ভব সংস্কার করা হোক এবং গ্রামের ঐতিহ্যকে আবার তুলে ধরা হোক। গ্রামের বৃদ্ধ বাসিন্দারা তারা দুঃখের সহিত জানাচ্ছেন বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসতো।

তারপর আস্তে আস্তে সবটাই বন্ধ হয়ে গেল। আজ এই বাড়িতে সন্ধ্যা নামলে বাংলাদেশ ও ভারতের বেশকিছু দুষ্কৃতী ঘোরাফেরা করে। যা গ্রামের মানুষের কাছে আতঙ্কের ব্যাপার। কোন নজর নেই প্রশাসনের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় বঙ্কিম মুখার্জি বলেন, “প্রথমদিকে বেশ কিছু অর্থ বরাদ্দ হওয়ার পর সংস্কারের কাজ হয়েছিল। তবে সম্পূর্ণ হয়নি। তারপরেও আবার অর্থ বরাদ্দ হয়েছিল কিনা জানিনা।” তবে অর্থ তছরুপ হয়েছে এটা তিনি বুঝতে পারছেন। তার কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাউকে ওই কমিটিতে রাখা হয়নি। কেন রাখা হলো না সেটা জানা নেই। তবে তিনি চাইছেন বাড়িটি পুনরায় সংস্কার করা হোক এবং দুষ্কৃতিদের হাত থেকে মুক্ত করা হোক সাহিত্যিকের গ্রাম। ওই গ্রামে রয়েছে বিভূতিভূষণ গ্রামীণ পাঠাগার। বর্তমানে সাহিত্যিকের লেখা বই পায়ের নিচে জলে পড়ে গড়াগড়ি খাচ্ছে। সেই লাইব্রেরীতে গজিয়ে উঠেছে পোস্ট অফিস। রক্ষণাবেক্ষণের অভাবে মুছে যেতে বসেছে সাহিত্যিকের সাহিত্যকলা।

তাদের পূর্বপুরুষ ও গ্রামের মানুষ চাইছেন সরকার আবার উদ্যোগী হলে ভালো হয়। নতুন করে সংস্কার করা হোক এবং সাহিত্যিকের স্মৃতিটুকু বাঁচিয়ে রাখুক সরকার। পুরো বিষয়টি নিয়ে বসিরহাট ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক গোপাল ব্যানার্জিকে জানানো হলে তিনি বলেন, “২০২০-২১ আর্থিক বর্ষে বেশ কিছু অর্থ বরাদ্দ হয়েছিল এবং বেশ কিছু কাজ সেখানে করা হয়েছিল।” কিন্তু দুর্নীতি হয়েছে কিনা সেটা তিনি খোঁজখবর না নিয়ে বলতে পারছেন না। তিনি পুরো বিষয়টি জেলা শাসককে জানাবেন এবং সঠিক তথ্য তুলে ধরবেন বলে জানিয়েছেন।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির