মানবিকতার অনন্য দৃষ্টান্ত, আহত হনুমানের সেবায় প্রাক্তন কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের খড়িডাঙ্গা এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতরভাবে আহত হয় এক হনুমান(Hanuman)।এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে শক খেয়ে তার পায়ের উপরের অংশের মাংস ক্ষতবিক্ষত হয়ে যায়।অসহায় অবস্থায় রক্তাক্ত হনুমানটিকে উদ্ধার করে নিয়ে আসেন স্থানীয় এক মহিলা।এরপর তাঁকে নিয়ে আসা হয় বসিরহাট পৌরসভার(Bashirhat Municipality) কুড়ি নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পরিমল মজুমদারের(Parimal Mazumdar) কাছে।সংবাদ পাওয়ামাত্রই তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসকদের পরামর্শ মেনে প্রতিদিন দুইবার ক্ষতস্থান পরিষ্কার করে ড্রেসিং, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে ফলমূল খাওয়ানো সব কিছুই নিজে হাতে করছেন তিনি।

একটি প্রাণীর জন্য এমন যত্ন দেখে অবাক হয়েছেন অনেকে।স্থানীয়দের কথায়, “মানুষের মতো প্রাণীদের প্রতিও তাঁর হৃদয় সমান দরদী।” আসলে এ প্রথম নয়। প্রায় দু’বছর আগে একইভাবে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গিয়েছিল আরও এক হনুমান।সেই ঘটনার পর তাঁর উদ্যোগে এলাকায় একটি হনুমান মন্দিরও তৈরি হয়। আর এবার জীবিত এক হনুমানের চিকিৎসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি।পরিমলবাবুর এই উদ্যোগ বসিরহাটে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।আহত হনুমানের চিকিৎসায় তিনি যে নিষ্ঠা ও ভালোবাসা দেখাচ্ছেন,তাতে জোর গলায় অনেকেই বলছেন প্রকৃত মানবিকতা এমনই হওয়া উচিত।

স্বামী বিবেকানন্দের বাণী জীবে প্রেম করে যে জন যে জন সেবিছে ঈশ্বর। এই প্রচলিত শব্দগুলি বাস্তবে রূপ নিয়েছে বসিরহাটে। জানা গেছে, হনুমানটি সুস্থ হওয়ার পর তাকে আবার ফিরিয়ে দেওয়া হবে পরিবেশে। হনুমানটি বাধ্য সন্তানের মত ওই প্রাক্তন কাউন্সিলরের সব নির্দেশ মানছে অক্ষরে অক্ষরে। তাকে যখন খেতে দিচ্ছে সে বাধ্য হয়ে খাচ্ছে। এখনো উঠে ঠিক মত বুঝতে পারছে না। প্রাক্তন কাউন্সিলর তাকে মাঝেমধ্যে উঠিয়ে বসাচ্ছে পিঠে হাত রেখে ।

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে নিচে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ঝালমুড়িওয়ালাকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

ডিএন-৩৫ বাস রুট কমল ৮ কিমি, সীমান্তের ৫০ হাজার মানুষের নিত্যযাত্রায় চরম ভোগান্তি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দির, কি ঘটল দেখতে ভিড় জমাচ্ছেন ভক্তরা

ভোটে প্রার্থী হতে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার! তৃণমূল বিধায়কের বাড়িতে নোটিস

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা

কেরিয়ারে বড় টুইস্ট! পেশাদার ফুটবলার হিসেবে ডুরান্ড কাপে খেলতে চলেছেন টাইগার শ্রফ

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার