বাংলাদেশে পাচার করার আগেই তরল মাদকসহ এক পাচারকারী গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট ও ব্যারাকপুর : গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ বসিরহাটের সীমান্তবর্তী এলাকা মধ্য পিফা বলফিল্ড এলাকা থেকে বুধবার ভোররাতে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করল। পুলিশ সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত মোঃ আলী আশরাফ মন্ডল।এর বাড়ি বসিরহাট থানার ভারত বাংলাদেশ সীমান্তের পাইকারডাঙ্গা গ্রামে।

বুধবার ভোররাতে একটি মোটরবাইকে করে মধ্য পিপা এলাকার দিয়ে সীমান্তে নিয়ে যাচ্ছিল ৫ লিটার ৩০০ গ্রাম কোটাইল মিকচার। সেই সময় বসিরহাট থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাতেনাতে ধরে ফেলে ওই পাচারকারীকে।উদ্ধার হয় ৫ লিটার ৩০০ গ্রাম কোটাইল মিকচার ও একটি মোটর বাইক।

পুলিশের প্রাথমিক জেরায় সে শিকার করেছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এই মাদক পাচার করত বলে জানান।এরপর বসিরহাট থানা(Bashirhat P.S.) পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতার করে বুধবার বারাসত জেলা আদালতে পেশ করা হয় এবং আদালতের কাছে ১০ দিনে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।এদিকে,ব্যারাকপুর আদালতের(Barrackpore Court) এক জুনিয়র আইনজীবীকে জেঠিয়া থানার ওসি অপমান করার প্রতিবাদে অভিযুক্ত ওসিকে(OC) অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবিতে তিন দিনে ACJM বয়কট এর ডাক দিয়েছে ব্যারাকপুর বার এসোসিয়েশন।

এ ছাড়াও তিনি যদি ক্ষমা না চান তাহলে তাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়ার দাবি জানানো হয়। এ বিষয়ে তারা ব্যারাকপুর পুলিশ কমিশনার -এর দ্বারস্থ হবেন। যদি তাদের এই আন্দোলনে কাজ না হয়, তাহলে আর বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হতে পারে বলে জানালেন ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত রায়।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে