বসিরহাটে ছেলে ধরা সন্দেহে ফের গণপিটুনির শিকার এক যুবক, পুলিশের সামনে চলল মারধর

Share:

নিজস্ব প্রতিনিধি , বসিরহাট: উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর(Mominpur) দাসপাড়াতে ফের চোর সন্দেহে গণপ্রহারের ঘটনা ঘটল। এক যুবককে ছেলে ধরা সন্দেহে বেঁধে রেখে মারধর শুরু করে স্থানীয় যুবকরা। ঘটনাস্থলে মাটিয়া থানার(Matia P.S.) পুলিশ ।অভিযোগ ওই যুবক অসংলগ্ন অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করছিল। তার কাছ থেকে একটি বস্তা পাওয়া গেছে ।তাকে এলাকার বেশকিছু যুবক সন্দেহ করে তাঁর কথা শোনার আগেই তাকে মারধর শুরু করে।

এলাকার বেশ কিছু গ্রামবাসী এই মারধরের ঘটনায় যুক্ত হয়। ইতিমধ্যে রাজ্য প্রশাসন সতর্ক করার নির্দেশিকা জারি করেছে ।আইন হাতে তুলে নেবেন না তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে নবান্ন থেকে। কিন্তু থোরাই কেয়ার প্রশাসনকে। বুড়ো আঙুল দেখিয়ে ফের ছেলে ধরা সন্দেহ যুবককে মারধর চলছেই। এত মাইকিং প্রচার পুলিশের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও তাহলে কি তাদের কানে সচেতনতার বার্তা পৌঁছাচ্ছে না? ফের একবার প্রশ্ন উঠল এই ঘটনাকে ঘিরে।

অন্যদিকে,আবারো চোর সন্দেহে মারধর যুবককে। পাঁচ বন্ধু কাজের শেষে রথের মেলায় ঘুরতে বেরোয়। রাস্তায় ঘুরতে দেখে তাদের দাঁড় করিয়ে এক ব্যক্তি মারধর শুরু করে। ওই ব্যক্তিটি নিজেকে পুলিশ বলে পরিচয় দেয় ।তাদের কাছ থেকে ফোন কেড়ে নেওয়ার ও অভিযোগ ওঠে। আহত যুবকরা প্রত্যেকেই বর্ধমানের বাসিন্দা। কর্মসূত্রে কাঁকিনাড়া মাদ্রালে থাকে। ঘটনাটি ঘটে কাঁকিনাড়া(Kakinara) পানপুর বিডিও অফিসের সামনে। এদের মধ্যে একজনকে ভাটপাড়া থানা আটক করে।

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫