বাবা পেশায় রাজ মিস্ত্রি, লং জাম্পে রাজ্যে প্রথম বসিরহাটের জাহির

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: বাবা পেশায় রাজ মিস্ত্রি, লং জাম্পে রাজ্যে প্রথম বসিরহাটের জাহির।রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্পে রাজ্যের সেরা বসিরহাটের দশ বছরের বালক মোহম্মাদ জাহির মন্ডল। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডিগড়ের ১০ বছরের বালক জাহিরের বাবা পেশায় রাজমিস্ত্রি, সংসারে আর্থিক অভাব থাকলেও ছোট থেকে নিজের প্রচেষ্টাও দক্ষতায় কোন প্রশিক্ষণ ছাড়া নিজেকে নিজেই তৈরি করেছে ছোট্ট জাহির। জাহির বাড়ি ফিরতেই ফুল মিষ্টি দিয়ে বরন করে নিলেন এলাকার মানুষ। সংবর্ধনায় ভাসিয়ে দিলেন স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি থেকে ব্লক প্রশাসন।

বসিরহাটের ভ্যাবলা গাছার আটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র জাহির৷ রাজ্য প্রাথমিক বিদ্যালয় পর্ষদের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে আয়োজিত এই প্রতিযোগিতায় লং জাম্প বিভাগে ৪.৬১ মিটার দূরত্ব অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেছে বছর দশেকের এই বালক। দুঃস্থ পরিবারের এই প্রতিভাময় খেলোয়াড় জাতীয় ও আগামীদিনে অলিম্পিক স্তরে খেলাধুলো করতে চায়। কিন্তু পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি তার প্রশিক্ষণে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে পঞ্চায়েত, ব্লক প্রশাসনের সহযোগিতায় তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

রাজেন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান সমীর বাছাড় বলেন, “জাহির আমাদের গর্ব। ও এগিয়ে যাওয়ার পথে আমরা সব রকম সহযোগিতা করব। আগামী দিনে জাতীয় আন্তর্জাতিক স্তরে খেলবে এটাই চাই আমরা।”জাহিরের পরিবার মনে করেন, সরকারি বা বেসরকারি সাহায্য পেলে জাহির তার লক্ষ্যে বিনা বাধায় এগিয়ে যেতে পারবে। দেশের মুখ উজ্জ্বল করবে। রাজ্যের জয়ের শিরোপা অর্জনের পর এবার জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেতাব জয়ের স্বপ্ন জাহিরের।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান