বিশেষ চাহিদা সম্পন্ন ভাগ্নিকে ধর্ষণে অভিযোগ মামার বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট ও নাগেরবাজার: রক্ষক ই ভক্ষক। মায়ের দাদার হাতে ধর্ষণের শিকার বিশেষ চাহিদা সম্পন্ন ভাগ্নি।উত্তর ২৪ পরগনার বসিরহাটের মহকুমার বসিরহাট থানার পিপা গ্রাম পঞ্চায়েতের পিফা বলফিল্ড এলাকার ঘটনা। বছর ১৮র বিশেষ চাহিদা সম্পন্ন তরুণী ঠিকমতো কথা বলতে পারে না। প্রতিবেশী সম্পর্কে নিজের মামা বছর ৫০.এর স্বপন দাস। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের মধ্যে ঢুকে জোরপূর্বক ধর্ষণ(Rape) করে বলে অভিযোগ। এই তরুণীর শারীরিক অবস্থা অবনতি হলে পুরো বিষয়টা বাবা-মাকে জানায়। তারপর তার পরিবারের তরফ থেকে বসিরহাট থানায় মামা স্বপন দাসের বিরুদ্ধে ধর্ষণে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মামা পলাতক।

ইতিমধ্যে ওই বিশেষ চাহিদা সম্পন্ন তরুণীর মেডিকেল টেস্ট করা হয়েছে। পাশাপাশি বসিরহাট মহাকুমা আদালতে জবানবন্দী নেওয়া হয় ওই নির্যাতিতার।এদিকে,দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন(Dum Dum Cantarment station) সংলগ্ন বাসস্ট্যান্ডে, মহিলা পরিচালিত টোটো স্ট্যান্ড উদ্বোধন নিয়ে উত্তেজনা চরমে। ঘটনাস্থলে দমদম থানার পুলিশ বাহিনী যায়। তিলোত্তমা টোটো স্ট্যান্ড নাম দিয়ে দীর্ঘদিন বন্ধ হয়ে যাওয়া মিনি বাস স্ট্যান্ড এর জায়গায় একটি টোটো স্ট্যান্ড করতে চাইছিল মহিলারা। বুধবার সকালে সেই টোটো স্ট্যান্ডের উদ্বোধন করতে আসেন বাংলা পক্ষের প্রধান গর্গ চট্টোপাধ্যায়। তারপরই উত্তেজনা শুরু হয়। ঠিক পাশে থাকা গোড়াবাজার নাগেরবাজার স্ট্যান্ডের অটো চালকরা এর বিরোধিতা করেন। যদিও এই অটো স্ট্যান্ড ও আইএনটিটিইউসি(INTTUC) দ্বারা পরিচালিত ।

অটো(Auto) চালকদের বক্তব্য যে তাদের প্যাসেঞ্জার চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে তাদের রুটি রুজিতে টান পড়বে, পাশাপাশি মহিলারা এই টোটো স্ট্যান্ড চালু করার জন্য বদ্ধপরিকর। এর আগে দমদম পৌরসভার চেয়ারম্যান হরিন্দর সিং এর কাছে বিষয়টি নিয়ে যাওয়া হয়েছিল, চেয়ারম্যান তখন পারমিশন দেননি। কিন্তু কেন টটো স্ট্যান্ড করা যাবে না তারও কোন সদুত্তর মেলেনি। অথচ আশ্চর্যের বিষয় যেখান থেকে গোড়াবাজার নাগেরবাজার(Nagerbazar) রুটের অটো ছাড়ে সেটি রেলের জমির উপরে। অর্থাৎ বেআইনি সবদিকেই রয়েছে। তবে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় সাফ জানিয়েছেন যেভাবেই হোক এখানে মহিলা পরিচালিত টোটো স্ট্যান্ড হবেই এবং মহিলারা নিজেরা নিজেদের নিরাপত্তার দায়িত্ব নেবেন। এই টোটো স্ট্যান্ড উদ্বোধন করতে এসে বাংলা পক্ষের গর্ব চট্টোপাধ্যায়কে হেনস্তার মুখে পড়তে হয় এবং তার গায়ে হাত তোলার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়। এই তিলোত্তমা টোটো স্ট্যান্ড আদৌ বাস্তবের মুখ দেখে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী