সংস্কারের অভাবে একাধিক লিগ বন্ধ বসিরহাট স্টেডিয়ামে

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: কারমাইকেল শিল্ড, বসিরহাট লিগ সহ একাধিক লিগ বন্ধ। স্টেডিয়াম সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে প্রতিভা। প্রতিবাদ গর্জে উঠলেন জাতীয় প্রাক্তন ফুটবলার সহ ক্রীড়া প্রেমীরা।সীমান্ত থেকে সুন্দরবনের(Sundarban) প্রায় ৩৫ লক্ষ মানুষের ক্রীড়া প্রতিভা অন্বেষণের ঠিকানা বসিরহাট মহকুমা স্টেডিয়াম। লকডাউনের(Lockdown) পর থেকে গত সাড়ে তিন বছর এই স্টেডিয়ামে (Stadium)সব ধরনের খেলা বন্ধ। যার ফলে মাঠের দখল নিয়েছে আগাছা। কোথাও এক হাঁটু জল আবার কোথাও চার থেকে পাঁচ ফুট আগাছা জন্ম নিয়েছে।

যে মাঠ থেকে মিহির বসু, অলকদাস, দিব্যেন্দু বিশ্বাস, নাজিমূল হক, হাবিবুর রহমান, গোপাল বসু ,কল্যাণ বন্দোপাধ্যায়, সমীর বসু সহ বহু ক্রিকেট ও অ্যাথলেটিক প্রতিভা উন্মোচন হয়েছে তা আজ জঙ্গলে ভরে রয়েছে। আর এই মাঠের জন্য রাজ্য ও জাতীয় স্তরে তারা সুনামের সঙ্গে বসিরহাটকে ভারত ও বিশ্বের ভৌগলিক মানচিত্রে জায়গা করে নিয়েছে। সেখানেই স্টেডিয়াম সংস্কারের অভাবে খেলা বন্ধ। একদিকে শতবর্ষের কারমাইকেল শিল্ড, বসিরহাট লিগ, অ্যাটলেটিকসহ একাধিক খেলা বন্ধ হয়ে গেছে। যার ফলে বসিরহাট প্রতিভার অন্বেষণ অনেকটাই থমকে গেছে। এই নিয়ে সোচ্চার হলেন রাজ্য জাতীয় স্তরে নামকরা প্রতিভারা।

বসিরহাট টাউনহলে (Bashirhat Town Hall)ক্রীড়া প্রেমি ও বিশিষ্ট জনেরা এই নিয়ে একটা কমিটির মধ্য দিয়ে আবার স্টেডিয়াম যাতে পুনরায় খেলার জায়গায় ফিরে আসে সোচ্চার হয়েছেন একাধিক প্রাক্তন জাতীয় ফুটবলাররা। তারা তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন যারা একসময় বসিরহাট স্টেডিয়ামে দাপিয়ে বেরিয়েছে। বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, কোভিড মহামারী কালে খেলা বন্ধ রয়েছে। সংস্কার হচ্ছে না, খুব তাড়াতাড়ি মাঠের সংস্কার হবে আবার খেলা ফিরে আসবে স্টেডিয়ামে। কিন্তু বসিরহাট স্টেডিয়ামের বাইরে বিভিন্ন মাঠে বিভিন্ন খেলা আমরা আয়োজন করছি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের