বসিরহাটে ব্লক সভাপতির নাম ঘোষণা হতেই তৃণমূলের অন্দরে বিদ্রোহ

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট : বসিরহাটে ঘোষণা হয়েছে ব্লক সভাপতির নাম। তারপরেই বসিরহাট তৃণমূলের অন্দরেই শুরু বিদ্রোহ। ব্লক সভাপতি হয়েছেন শারিফুল মণ্ডল। তাঁর নাম ঘোষণা হওয়ার পরেই অনেকে তাঁকে মনে নিতে পারেননি। এই নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে ক্ষোভ।

জানা গিয়েছে, রবিবার বসিরহাট এক নম্বর ব্লকের সভাপতি হিসেবে ঘোষণা হয়েছে শরিফুল মণ্ডলের নাম। তারপর থেকেই শুরু হয়েছে অশান্তি। ব্লকের ১৩৮ জন মেম্বার ও ৫ জন প্রধানের মধ্যে শুরু হয় অশান্তি। তাঁদের দাবি, ব্লক সভাপতি না বদল করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে যদি জয় না আসে তার দায় কোনওভাবে এঁরা নেবেন না। ২৬-র বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্লকে ব্লকে রদবদল করা হচ্ছে। সেই মতো বসিরহাটেও ব্লক সভাপতি ঘোষণা করা হয়েছে। ব্লক সভাপতির বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন দলের এই সদস্যরা। তাঁরা কোনওভাবেই শরিফুলকে মেনে নিতে রাজি নন। শরিফুলকে ব্লক সভাপতি হিসেবে রাখা যাবে না। তাঁকে বদল করতে হবে। কিন্তু নাম ঘোষণার সময় দেখা গিয়েছে শরিফুলকে ব্লক সভাপতি করা হয়েছে। এরপরই বসিরহাট দক্ষিণ বিধানসভার ৭টা পঞ্চায়েতের মধ্যে ৫টি পঞ্চায়েতের প্রধান এবং ১৩৮ জন তৃণমূলের সদস্য ক্ষোভে ফেটে পড়ে।

নাম ঘোষণা হওয়ার পরেই আলোচনা বসেন তাঁরা। আলোচনা করে তাঁরা একত্রে সিদ্ধান্ত নিয়েছেন এই ব্লক সভাপতিকে বদল না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন। পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা ভোটের ফল নিয়েও তাঁরা জানিয়েছেন, বসিরহাট দক্ষিণ বিধানসভায় যদি তৃণমূল হারে তার দায়ভার এরা কেউ নেবে না।

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

মদ পান করতে নিষেধ, বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করল মদ্যপ যুবকরা

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত