বসিরহাটে সমবায় নির্বাচনে ৭৫ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি ,বসিরহাট: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে ৭৫/০ জয়লাভ করল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। উড়ল সবুজ আবির। ফাটল বাজি। বের হল বিজয় মিছিল।বিরোধীরা কোন নমিনেশন না দেওয়ায় ফাঁকা মাঠে জিতল তৃণমূল।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট(Bashirhat) ১ নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতির উন্নয়ন সমিতির মঙ্গলবার ছিল দুপুরে নির্বাচন। গত তিনদিন ধরে নমিনেশন জমা দেওয়ার দিন ধার্য ছিল।

সেখানে সম্পূর্ণ শাসকদলের আধিপত্য রয়ে গেল। বিরোধীরা কোন আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেনি। এমন কি নমিনেশনও তারা জমা দেয়নি। যার ফলে সমবায় কৃষি উন্নয়ন সমিতি তৃণমূল কংগ্রেস জয়লাভ করল। বসিরহাট এক নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সারিফুল মন্ডল ও তৃণমূল নেতা শফিকুল দফাদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) উন্নয়নের শরিক হয়ে এখানে মানুষ ভোটে জিতিয়েছেন তাঁদের ।

বিরোধীরা এখানে কোন নমিনেশন(Nomination) জমা দেয়নি। কাউকে ভয়-ভীতি দেখানো হয়নি। নিশ্চিত পরাজয় ভেবে বিরোধীরা প্রার্থী দেয়নি। যার কারণে তৃণমূল কংগ্রেস এখানে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় লাভ করেছে। জেতার পরে প্রার্থীরা গলায় মালা, মিষ্টি মুখ করে মিছিল করেন ইটিণ্ডা ও পানিতর গ্রামে তৃণমূল কর্মী ও সমর্থকরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের