দেশবিরোধী পোস্ট করার অপরাধে বসিরহাটে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: সামাজিক মাধ্যমে দেশবিরোধী তথা বিতর্কিত পোস্ট করে শ্রী ঘরে যুবক। বসিরহাট থানার(Bashirhat P.S.) পিফা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সাইফুদ্দিন আহমেদ নামক এক যুবককে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। সামাজিক মাধ্যমে নিজের প্রোফাইলে একাধিক বিতর্কিত ছবি সহ দেশবিরোধী প্রচুর পোস্ট করে ওই যুবক। সেই পোস্ট ভাইরাল হতেই সঙ্গে সঙ্গে তৎপর হয় বসিরহাটবাসী।

তারপর ঐ ব্যক্তির বিরুদ্ধে বসিরহাট সাইবার ক্রাইম থানায়(Bashirhat Cyber Crime) লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে বসিরহাট জেলার পুলিশ আধিকারিকরা তদন্তে নেমে সইফুদ্দিন আহমেদ নামক ওই যুবককে গ্রেফতার করে। ধৃতকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। অভিযোগকারীদের দাবি ভারত – পাকিস্তান যুদ্ধের পরিস্থিতিতে যখন উত্তপ্ত গোটা ভারত সেই সময় ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদির(PM Narendra Modi) ছবি বিতর্কিত ভাবে নিজের প্রোফাইলে পোস্ট করা সহ একাধিক দেশবিরোধী পোস্ট তিনি করেন। যার কারণে আমাদের মনে হয়েছে তিনি ভারতবর্ষে বসবাস করে দেশবিরোধী কাজকর্ম চালাচ্ছে তাই অবিলম্বে তার উপযুক্ত শাস্তির দেওয়া হোক ।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ইতিমধ্যে সাইবার ক্রাইম শাখার অফিসাররা একাধিক জনকে দেশ বিরোধী পোস্ট স্পেশাল মাধ্যমে করার অপরাধে গ্রেফতার করেছে। শুধু তাই নয় প্রকাশ্যে দেশবিরোধী স্লোগান দিয়ে অথবা মন্তব্য করে শিয়ালদহ স্টেশন সহ অনেক জায়গাতেই সাধারণ মানুষের একাধিক জন। সাইবার ক্রাইম শাখার অফিসাররা বিভিন্ন সোশ্যাল মাধ্যমের ওপর কড়া নজরদারি চালাচ্ছে। কোথাও এই ধরনের দেশবিরোধী পোস্ট দেখলে তৎক্ষণাৎ সেই একাউন্ট ব্লক করা হচ্ছে এবং যে এই ধরনের পোস্ট করছেন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন