বসিরহাট হাসপাতাল থেকে ১০০ মিটার দূরত্বে বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি ,বসিরহাট: বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রায় ১০০ মিটার দূরত্বে বিনা চিকিৎসকের মৃত্যু হলো যুবকের।অমানবিক ঘটনার সাক্ষী থাকলো বসিরহাট শহর।রাজপথে ধর্ষিতার চিকিৎসকের বিচার চেয়ে যখন আন্দোলনে প্রতিবাদে সোচ্চার গোটা বাংলা।বসিরহাট(Bashirhat) শহর জুড়ে চলছে ভোর দিন ও রাতে নারী নিরাপত্তা সুরক্ষায় দখল নিচ্ছে মহিলা সমাজ একদিকে আন্দোলন চলছে।

ঠিক তার অপর প্রান্তে বসিরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ইছামতি নদীর পাড়ে বছর ৩৫,এর যুবক রোগের জ্বালায় ছটফট করছে। আর ঠিক তার প্রায় ১০০ মিটার দূরে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল(Bashirhat Hospital)। পথ চলতি মানুষ মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। তার কিছুক্ষণের মধ্যেই ওই যুবকের মৃত্যু হয়েছে। নাম পরিচয়হীন এই যুবকের খোঁজ এখনো পাওয়া যায়নি । স্থানীয় জনপ্রতিনিধি রানা দাশ ,এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যুবককে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর আগেই তার মৃত্যু হয়। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে।

প্রশ্ন উঠছে ইটিন্ডা রোড ব্যস্ততম একাধিক অফিস ।যেখানে মূল বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল। সেখানে নিয়ে যাওয়ার জন্য কেউ এগিয়ে আসলো না। এমনকি বহু পথ চলতি সাধারণ মানুষ থেকে বিশিষ্ট মানুষ, চিকিৎসকরা দেখে মুখ ফিরিয়ে চলে গেলেন। আর একটি তরতাজা যুবকের মৃত্যু হল। এ কোন মানবিকতা? ফের একবার প্রশ্ন উঠে গেল চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যু হল এক যুবকের। আরো একবার বসিরহাট শহর দেখল অমানবিকতার ছবি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের