অবিভক্ত বাংলার ঐতিহ্য বুকে নিয়ে সাড়ে ৩৫০ বছর, বসিরহাটের ঘোষবাড়ির পুজোয় আজও বনেদিয়ানা অটুট

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে ধুনোর গন্ধ, ঢাকের বাদ্যি আর পুজোর আবহ। অন্যদিকে শতাব্দী প্রাচীন রীতিতে পাঠা বলি, পাত পেড়ে ভোগ খাওয়ানো। কয়েকশো বছর পেরিয়েও বদলায়নি সেই ছবি। বসিরহাটের ঘোষবাড়ির দুর্গাপুজো আজও ধরে রেখেছে অবিভক্ত বাংলার পুরনো সংস্কৃতির ছাপ। পুজোর পাঁচ দিন এই বনেদি বাড়িতে চলে অতিথি আপ্যায়ন, খাওয়াদাওয়া এবং নানা সাংস্কৃতিক আয়োজন। সেই টানেই প্রতি বছর দেশ-বিদেশের বহু মানুষ হাজির হন ঘোষবাড়িতে।

সাড়ে ৩৫০ বছরেরও বেশি সময় ধরে এই বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। বসিরহাটের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই বনেদি বাড়ির পুজোয় এখনও বেশ কিছু পুরনো রীতি পালন করা হয়। পুজো উদ্যোক্তা লাল্টু ঘোষের দাবি, অবিভক্ত বাংলার সময় থেকেই তাঁদের বাড়ির পুজোকে ঘিরে দূরদূরান্তের মানুষের সমাগম হত। সেই সময় অতিথিরা বাড়িতে এসে থাকতেন, একসঙ্গে খাওয়াদাওয়া করতেন এবং উৎসবে সামিল হতেন। প্রজন্মের পর প্রজন্ম সেই ধারাই বজায় রেখেছে ঘোষ পরিবার। ঘোষবাড়ির পুজোর অন্যতম প্রাচীন রীতি পাঠা বলি। পরিবারের রীতি মেনে পুজোর সময় বলি দেওয়া হয় পাঠা । পরে সেই মাংস প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রসাদের ব্যবস্থাও থাকে। দীর্ঘ পাত পেতে একসঙ্গে খাওয়ার এই আয়োজন দেখতে এবং অংশ নিতে প্রতি বছর বহু মানুষ ভিড় করেন।

আরও পড়ুন: মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

পুজোর আনন্দ শুধু পুজো আর ভোগেই থেমে থাকে না। পাঁচ দিন ধরে বাড়িতে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তি-সহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন শিল্পীরা। দর্শনার্থীদের জন্য এই অনুষ্ঠানগুলিও রাখা হয় বিনামূল্যে। পুরনো বাংলার লোকসংস্কৃতি ও কৃষ্টির নানা দিককে সামনে রাখাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এবারের পুজোতেও ঐতিহ্য ধরে রাখার প্রস্তুতি চলছে জোরকদমে। বনেদি বাড়ির আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। প্রতিমার সাজসজ্জাতেও থাকছে পুরনো দিনের সংস্কৃতির ছোঁয়া। কয়েক শতাব্দীর পুরনো পুজোকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে এলাকায়। লালটু ঘোষের কথায়, ঘোষবাড়ির পুজো শুধুমাত্র দেবীর আরাধনার মধ্যে সীমাবদ্ধ নয়। ইতিহাস, সংস্কৃতি, অতিথি আপ্যায়ন এবং একসঙ্গে উৎসব পালনের মধ্য দিয়ে আজও বেঁচে রয়েছে পুরনো বাংলার সেই আবহ। তাই পুজোর কয়েকটা দিন বসিরহাটে এলে ঘোষবাড়ির পুজো না দেখলে যেন উৎসবটাই অসম্পূর্ণ থেকে যায়।

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘অন্নপূর্ণা থেকে দলের মহিলা কর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক বিজেপি নেতা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে হেনস্থার অভিযোগ, পিংলায় গ্রেফতার প্রৌঢ়

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক