মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মহালয়া মানে পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনা। আর এই দিন থেকেই বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে যায় দেবী দুর্গার আগমনের অপেক্ষা। ভোরের আকাশে বেজে ওঠে ‘মহিষাসুরমর্দিনী’, চারপাশে শিউলি ও কাশফুলের আবেশ-সব মিলিয়ে মহালয়া হয়ে ওঠে দুর্গাপুজোর সূচনার এক আবেগঘন মুহূর্ত। এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি রয়েছে। পাশাপাশি প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিনই দেবী দুর্গার চক্ষুদান করা হয়। তবে মহালয়াকে ঘিরে একটি প্রশ্ন দীর্ঘদিন ধরেই রয়েছে-মহালয়া শুভ নাকি অশুভ?

পুরাণ ও ধর্মীয় বিশ্বাসে মহালয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক কাহিনি। কথিত আছে, ব্রহ্মার বরে মহিষাসুর প্রায় অজেয় হয়ে উঠেছিলেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা যখন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শরণাপন্ন হন, তখন তাঁদের সম্মিলিত শক্তি থেকে সৃষ্টি হয় দেবী দুর্গার। দেবতাদের দেওয়া অস্ত্রে সজ্জিত হয়ে দেবী মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত তাকে বধ করেন। তাই দুর্গাপুজোকে অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির জয়ের প্রতীক হিসেবে দেখা হয়।

মহালয়া শুভ না অশুভ? 

মহালয়া অত্যন্ত শুভ একটি দিন। কারণ এই দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয় এবং দেবী দুর্গার আগমনের বার্তা আসে। দুর্গাপুজো আনন্দ, আশা ও শুভশক্তির প্রতীক হওয়ায় মহালয়াকেও শুভ সূচনার দিন হিসেবে মনে করেন অনেকে। অন্যদিকে, মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও তাঁদের স্মরণ করার রীতি রয়েছে। সেই কারণেই কেউ কেউ এই দিনকে শোক ও স্মরণের সঙ্গে যুক্ত করে অশুভ বলে মনে করেন। তবে এই ধারণা সর্বজনীন নয়।

আরও পড়ুনঃ আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

আসলে মহালয়া শুধুমাত্র শুভ-অশুভের বিচার করার দিন নয়। এটি একদিকে যেমন পিতৃপুরুষদের স্মরণের দিন, তেমনই অন্যদিকে দেবীর আগমন ও শুভশক্তির সূচনার বার্তা বহন করে। তাই মহালয়া বাঙালির কাছে ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও আবেগের এক অনন্য মিলনক্ষেত্র।

পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী