পিটিয়ে খুন কুলটি সেল গ্রোথ কারখানায়, বিক্ষোভ স্থানীয়দের

স্থানীয় বাসিন্দাদের দাবি, কারখানার বাইরে থেকে তুলে নিয়ে গিয়ে ২ যুবককে বেধড়ক মারধরে করেছেন CISF জওয়ানরা। তাতেই ১জন মারা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিছক সন্দেহের বশে দুই যুবককে কারখানার ভিতরে আটকে রেখে বেধড়ক মারধর করার জেরে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যের পশ্চিম বর্ধমান(Paschim Burdwan) জেলার আসানসোল সদর মহকুমার কুলটি(Kulti) এলাকায়। ঘটনাটি ঘটেছে কুলটি থানার এল সি মোড় সংলগ্ন সেল গ্রোথ কারখানায়। অভিযোগ, রাতভর মারধর করার পর আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই বাইরে ফেলে দেয় কেন্দ্রীয় বাহিনী। সোমবার সকালে এই দুজনকে পড়ে থাকতে দেখে পুলিসকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনার প্রতিবাদে এদিন সকাল থেকেই কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন, জুনিয়র চিকিৎসকদের ১ মাসের কর্মবিরতিতে চিকিৎসা থেকে বঞ্চিত ৯ লক্ষ মানুষ

কুলটির SAIL Growth Workers Factory-তে নিরাপত্তার দেখভাল করে কেন্দ্রীয় বাহিনী CISF বা Central Industrial Security Force। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানার ভিতরের চুরি আটকাতে না পেরে চুরির দায় স্থানীয় বাসিন্দাদের ওপর চাপিয়ে দেয় CISF। বিনা কারণে স্থানীয় বাসিন্দাদের মারধরও করে তাঁরা। এই নিয়ে কারখানা কর্তৃপক্ষকে বার বার বলা হলেও তাঁরা এই অভিযোগ নিয়ে মাথা ঘামাননি। যদিও কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, রবিবার রাতে কারখানায় ঢুকে চুরি করতে গিয়ে CISF’র হাতে ধরা পড়ে ২ যুবক। আবার স্থানীয় বাসিন্দাদের দাবি, কারখানার বাইরে থেকে তুলে নিয়ে গিয়ে ২ যুবককে বেধড়ক মারধরে করেছেন CISF জওয়ানরা। তাতেই ১জন মারা গিয়েছে। তাই তাঁরা এই ঘটনায় যথাযথ তদন্ত ও ক্ষতিপূরণ চাইছেন। মৃত যুবকের পরিবারের ১জনকে কারখানায় স্থায়ী চাকরি দিতে হবে ও আহত যুবককে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

আরও পড়ুন, রাজ্যের সব Smart Panchayat’র সব বাড়ি পাবে Unique Identification Number

জানা গিয়েছে, এদিন সকালে কারখানার বাইরে পাঁচিলের পাশে এলসি মোড়ের কাছে দুই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। একজন মারাত্মক জখম, অন্যজন মৃত। পুলিশ এসে দুজনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। মৃতের নাম ভিকি রুইদাস। হাসপাতালে চিকিৎসাধীন মহম্মদ লডন। এরপরেই কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কুলটি থানার পুলিশ। উল্লেখ্য, আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে CISF’র ভূমিকা নিয়ে প্রশ্ন বহুদিনের। কয়লা পাচার রোখার ক্ষেত্রে ব্যর্থতা থেকে স্থানীয়দের ওপর ‘অত্যাচার’, এমন বহু অভিযোগ ওঠে কেন্দ্রীয় আধাসেনা জওয়ানদের বিরুদ্ধে। এর আগে শাসকদলও(TMC) বহুবার CISF’র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। সোমবারের ঘটনাতেও ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি! হিমাচলের সিরমৌরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৯

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা

প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপদ, ‘কাকিমা’ বলে ডাক, পিছন ফিরতেই গলার হার ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী