Loading live market data...
Loading active stocks...
Connecting...

মৌমাছি বাহিনীর এলাকা দখল, ভয়ে দৌড় আতঙ্কিত পথচারীদের

ঝড়ের দাপটে ভেঙেছে তাদের বাসা। অগত্যা ঝাঁকে ঝাঁকে রাস্তায় বেরিয়ে আসতে হল, আর তাতেই ঘটল বিপত্তি। মৌমাছির মুক্ত বিচরণে বিপাকে পড়ল পথচলতি মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝড়ের দাপটে ভেঙেছে তাদের বাসা। অগত্যা ঝাঁকে ঝাঁকে রাস্তায় বেরিয়ে আসতে হল, আর তাতেই ঘটল বিপত্তি। মৌমাছির মুক্ত বিচরণে বিপাকে পড়ল পথচলতি মানুষ। রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে গেল গাড়ি, সাইকেল ও অন্যান্য যানবাহন। এমন ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরে।

মৌমাছির ভয়ে বাঁকুড়া শহরের তামলিবাঁধ থেকে মাচানতলা যাওয়ার রাস্তায় রবিবার সকালে আটকে পড়েছে বাইক, সাইকেল। আর রাস্তার মাঝে এসে দৌড় দিচ্ছেন পথচারীরা। এমনই দৃশ্য দেখা গেল এদিন। মৌমাছির কামড়ে আক্রান্তও হলেন অনেকে। যার জেরে ছড়িয়ে পড়ে আরও আতঙ্ক। স্থানীয় পথচারীরা জানান, ঝড়ের কারণে ভেঙে গিয়েছে মৌচাক। এর পর মৌমাছিগুলি বাসা ছেড়ে বেরিয়ে আসে। আর সেই আতঙ্কে প্রায় ঘন্টাখানেকের জন্য থমকে যায় জনজীবন। তাঁরা আরও বলেন, রবিবার সকালে শহরের ব্যস্ততম ওই রাস্তা দিয়ে যে গিয়েছে তাকেই মৌমাছির কামড় খেতে হয়েছে। সাইকেল আরোহী থেকে বাইক আরোহী, টোটো চালক বা টোটোর যাত্রী। কিংবা পথচারী সবাইকে আক্রমণ করেছে এই খুদে পতঙ্গের দল। পথের মাঝে সাইকেল, বাইক ফেলে রেখে পিঠটান দিতেও দেখা যায় অনেককে এদিন। অনেকে আবার হামলা থেকে বাঁচতে আপাদমস্তক চাদর বা বড় কাপড়ে ঢেকে এদিন পথ পার হয়েছেন। স্থানীয় মানুষ মৌমাছির হাত থেকে বাঁচতে অবশেষে একটি উপায় বের করেন। তাঁরা আগুন জ্বালিয়ে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করেন। আর তাতেই কাজ হয়। ধোঁয়ার মধ্যে পড়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে রাস্তা ছাড়ে খুদে সেনাবাহিনীর দল। স্বাভাবিক হয় পথে যাতায়াত।

ঘরে বসেই চাকরির সুযোগ, প্রায় দু’হাজার কর্মী নিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক, কারা যোগ্য?

আইপিএলে ‘হানিট্র্যাপের’ আশঙ্কা , কড়া নির্দেশিকা BCCI-এর

৬৮৯ পেয়ে নবম হুগলির উপায়ন, গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করতে চান

চিনি-মশলা ছাড়াই গরমে ঠান্ডা রাখবে ছাতুর শরবত! জানুন সহজ রেসিপি

আজই চূড়ান্ত সিদ্ধান্ত! দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ

‘এটা আমার কাছে সারপ্রাইজ’, ৬৯৬ নম্বর পেয়ে মাধ্যমিকে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ

সদ্যোজাত শিশুর হাত–পা ইট দিয়ে বাঁধা, ভাগীরথী নদীতে ফেলে চম্পট অভিযুক্ত

পুলিশি জেরার ভয়ে লকারের চাবি গিলে ফেললেন আসামি, উদ্ধার করতে ১০ কেজি কলা খাওয়াল পুলিশ

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

৫টি সহজ পনির মেরিনেড যা প্রতিদিনের খাবারে এনে দেবে অসাধারণ স্বাদ

‘মায়ের জন্যই এমন সাফল্য এসেছে’, মাধ্যমিকে প্রথম হয়ে জানাল অভিরূপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের জায়গায় অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার, জল্পনা তুঙ্গে