‘‌নাগরিকত্ব হরণ সভা’‌, প্রধানমন্ত্রী সিঙ্গুরে পা রাখার আগেই পোস্টারে ছয়লাপ

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর আবহে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলও’‌রা হেনস্থার শিকার হচ্ছেন। প্রবীণ নাগরিক থেকে শুরু করে বিশিষ্টজনেরাও হেনস্থার শিকার হচ্ছেন। বারবার এই অভিযোগ করে আসছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা–নেত্রীরা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুলে পাঁচবার চিঠি লিখেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। কিন্তু তাতে কোনও সদুত্তর মেলেনি। এই আবহে সিঙ্গুরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার এই সভাকে কেন্দ্র করে একাধিক পোস্টার পড়ল সিঙ্গুর এলাকায়। যেখানে মোদির বিরুদ্ধেই লেখা রয়েছে একাধিক কথা।

এদিকে এখন শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে এমন পোস্টার আলোড়ন ফেলে দিয়েছে। সম্প্রতি দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী যতবার হয়রানি নিয়ে নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন ততবার সেসব অভিযোগ মিথ্যে বলে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অথচ এখন দেখা গেল, টাটা বিদায়ের ১৭ বছর পর সিঙ্গুরে পা রাখার আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার পড়ল। তবে কে বা কারা এই পোস্টার ফেলেছে তা এখনও জানা যায়নি। সিঙ্গুরের রতনপুর এলাকায় দেখা গেল বিতর্কিত পোস্টার। রাস্তার উপর একাধিক জায়গায় সেই পোস্টারে ছয়লাপ। যদিও এই নিয়ে বিজেপি নেতারা এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

অন্যদিকে বিজেপির অঙ্গুলিহেলনে এসআইআরের আড়ালে বাংলার মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন বলে অভিযোগ করে আসছে তৃণমূল কংগ্রেস। এবার ওই পোস্টারগুলিতে প্রধানমন্ত্রীকে নিশানা করে লেখা হয়েছে, ‘নাগরিকত্ব হরণ সভা’এবং ‘বাঙালিকে কেন ধোঁকা দিলে?’ আসলে এসআইআর পর্বে সাধারণ মানুষ যে হেনস্থার শিকার সেটাই এই পোস্টারগুলিতে ফুটে উঠেছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর সভার আগে এমন পোস্টার বিজেপির বিড়ম্বনা বাড়াল বলে মনে করা হচ্ছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ‘দেখে নেওয়ার’ প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এই পোস্টারগুলিতে।

এছাড়া কদিন আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ নিয়ে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছিলেন। তখন কোনও সদুত্তর দিতে পারেননি নির্বাচন কমিশনার বলে অভিযোগ অভিষেকের। এখন তিনি নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন বলে তোপ দেগেছেন। জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেছেন এবং নির্বাচন কমিশনারের জন্য নয়া প্রকল্প ছানিশ্রী আনবেনও বলেছেন। আর এবার এই পোস্টার নিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি, এটি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১