SIR-র শুরুর আগে ভোটারদের নাম বাতিলের অভিযোগ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR-র নামে একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হলে তীব্র প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছে একই সুর। তারপরেই দেখা গিয়ে ভোটার তালিকায় বাতিল ভুরি ভুরি নাম। আগামী ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে SIR-র কাজ করবেন। SIR-র কাজ শুরু আগেই ভোটার তালিকা থেকে উধাও বহু নাম। এই নিয়ে সরব হয়েছে তৃণমূল।

এক্সপোস্টে একটি বুথের প্রতিলিপি তুলে ধরে তৃণমূল অভিযোগ তুলেছে, SIR ঘোষণার মুহূর্ত থেকে খেলা শুরু হয়েছে। ছবিটা কুৎসিত এবং স্পষ্ট। অনুশীলন সঠিকভাবে শুরু হওয়ার আগেই নাটাবাড়ি, মাথাভাঙ্গা, অশোকনগর এবং এখন বসিরহাটের ভোটার তালিকা থেকে ভোটাররা উধাও হয়ে যাচ্ছে। বসিরহাটের একটি বুথে অনলাইন তালিকা থেকে S. নং ৮৫৯–৮৯২ পর্যন্ত ফাঁকা অংশ দেখা যাচ্ছে। ২০০২ সালে যাঁদের নাম তালিকায় ছিল, সেই নামগুলি উধাও হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম মুছে ফেলা হয়েছে।

 

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, SIR নীরবে কারচুপির করছে। দিল্লি থেকে একটি যন্ত্রের মাধ্যমে সংশোধনের নামে ভোটার শুদ্ধিকরণের চেষ্টা করছে। বাংলার জনগণকে অন্যায়ভাবে চুপ করিয়ে রাখা যাবে না। ভোটাধিকার কোনও অনুগ্রহ নয়, এটা সাংবিধানিক অধিকার। একজন বৈধ ভোটারও যদি বাদ যায় তাহলে নির্বাচন কমিশনের অফিসের সামনে প্রতিবাদ হবে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ফের এমনই দাবি তৃণমূলের। বৃহস্পতিবারও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ভোটার তালিকার সফ্টকপি ও হার্ডকপির মধ্যে ফারাক রয়েছে। বহু জায়গায় ভোটারের নাম উধাও হয়ে গিয়েছে।

বিজয়ের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের স্বজনদের সরকারি চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী