মানবিক পুলিশ! বাস দুর্ঘটনায় জখম বৃদ্ধাকে কোলে নিয়ে হাসপাতাল ছুটলেন ওসি

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসে পুলিশের মানবিক রূপ দেখা গেল বেলদায়। বাস দুর্ঘটনায় আহত এক বৃদ্ধাকে কোলে নিয়ে হাসপাতালে ছুটলেন ওসি। শুক্রবার সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনার খবর এসেছিল বর্ধমান থেকে। পাশাপাশি এই দিনেই দুর্ঘটনার কবলে পড়ল দীঘাগামী যাত্রীবাহী একটি বাস। এই দুর্ঘটনার জেরে ১২ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে বেলদা এলাকায় খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি। পরপর তিনটি গাড়িকে ধাক্কা মেরে রেলিংয়ে ধাক্কা মারে ওই যাত্রীবাহী বাসটি। আহতদের ভর্তি করা হয়েছে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে।

জানা গিয়েছে, শুক্রবার সকালে মেদিনীপুর থেকে দিঘার দিকে যাচ্ছিল সুপারফাস্ট এই বাসটি। প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধাক্কা মারে একটি ট্রলারে। তারপরেই আরও দুটি গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। গতি নিয়ন্ত্রণ না করতে পেরে জাতীয় সড়কের পাশের রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার জেরে বাসের সামনেও অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পরে ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই প্রথমে  উদ্ধারকাজে সাহায্য করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ। বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। এক বৃদ্ধাকে উদ্ধার করে বেলদা থানার ওসি গোবর্ধন সাউ নিজেই নিয়ে যান হাসপাতালে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। ছুটির দিনে রাস্তায় ভিড় ছিল চোখে পড়ার মতো। দুর্ঘটনার জেরে মৃত্যুর ঘটনা না ঘটলেও বড় ধরনের বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের গতি অনেক বেশি ছিল। তাই নিয়ন্ত্রণ না রাখতে পেরেই দুর্ঘটনা ঘটেছে।

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী