বেলপাহাড়ির বামুনডিহার ডোমপাড়াতে ঘরে ঘরে এলো ভুতুড়ে বিল

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের বেলপাহাড়ির বামুনডিহা গ্রামে পিছিয়ে পড়া ডোমদের বিদ্যুতের বিল কারোর ৮০ হাজার তো কারো ৬০ হাজার এসেছে।মাথায় হাত তাদের। ভূতুড়ে বিদ্যুতের বিল ৮০–৬০ হাজার! এই পরিবারগুলির এত বিদ্যুৎ বিল এল কী করে তা তাঁরা বুঝতে পারছেন না কেউই। এখনও সেভাবে গরম পড়েনি বঙ্গে। তার মধ্যেই বিপিএল তালিকাভুক্ত ডোমদের বাড়িতে বিদ্যুৎ বিল(Electric Bill) এসেছে ৮০ হাজার থেকে ৬০ হাজার টাকা। ওই গ্রামের মানুষদের বাড়িতে এই বিদ্যুৎ বিল চক্ষু চড়কগাছ করেছে তাঁদের।

দিন আনে দিন খায় গ্রামীণ মানুষজন এই বিদ্যুৎ বিল দিতে পারেন নি। বাড়িতে তেমন কোনও ইলেক্ট্রনিক জিনিসও নেই। তাই বিল দিতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল কয়েকদিন আগে। মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে বিদ্যুৎ সংযোগ করা হয়। কিন্তু পরবর্তী সময়ে এ বিল না দিলে আবার পুনরায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথা জানানো হয়। বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামুনডিহার(Bamundiha) ডোমপাড়া এখন অন্ধকারের আতঙ্কে দিন কাটাচ্ছে। এখানে ডোম সম্প্রদায়ের মানুষজন বাস করেন। এই গ্রামের গরিব মানুষজন এখন বিপদের মধ্যে বাস করছেন। এখানকার মানুষজন বাঁশ থেকে ঝুড়ি–সহ নানা সামগ্রী তৈরি করে তা বিক্রি করে জীবননির্বাহ করেন। আবার বিভিন্ন পার্বণে ঢাক বাজিয়ে রোজগার করেন তাঁরা। সেখানে এমন সংকটে এখন দিশেহারা তাঁরা । এই পরিবারগুলির এত বিদ্যুৎ বিল এল কী করে তা তাঁরা বুঝতে পারছেন না।

এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করলে তারা কোন কিছু মন্তব্য করতে নারাজ। যদিও ঝাড়গ্রামের জেলাশাসক(DM) সুনীল আগরওয়াল জানিয়েছেন, আমি বিদ্যুৎ দপ্তরকে বলে বিদ্যুৎ সংযোগ করিয়েছি। কি কারনে এত বিল আদৌ এটা সত্যি অরজিনাল বিল কিনা তা খতিয়ে দেখতে বলেছি। পুরো বিষয়টা দেখছি। যদি এরকম বিল এসে থাকে তাহলে ওরা কিছু কিছু করে দিলে হবে। এ বিষয়ে ঝাড়গ্রাম জেলার বিজেপি জেলা সভাপতি(BJP District President) তুফান মাহাতো অভিযোগ করেন, দিন এনে খেটে খাওয়া মানুষজন তারা কিভাবে এত টাকা বিল দেবে। এরকম বিল বহু জায়গায় দেখা যাচ্ছে। এর পেছনে কে রয়েছে তা খতিয়ে দেখা উচিত। এই ভুতুড়ে বিল মানুষজন কিভাবে দেবে? বিদ্যুৎ দপ্তর থেকে জানানো হয়েছে আগে বিল দিতেই হবে। নয়তো বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।এই পরিস্থিতিতে যদি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে যারা পড়াশোনা করছে তাদের খুব অসুবিধা হবে, সেই আতঙ্কের দিন কাটাচ্ছে বামুনডিহা গ্রামের ৩৫টি পরিবার।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য