বেলপাহাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো সিপিএম

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: সিপিএম দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সোমবার বেলপাহাড়ি থানায় (Belpahari P.S.) ডেপুটেশন ও থানার সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম দাবি হলো জঙ্গলমহল এলাকার গরিব মানুষদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করল কেন বেলপাহাড়ি থানার পুলিশ প্রশাসন জবাব দাও। গরিব মানুষদের অযথা হয়রানি করা চলবে না।

অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার করতে হবে । বেলপাহাড়ি থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার নামে দল বাজি করা চলবে না। বেলপাহাড়ি থানা এলাকায় বিরোধীদের কন্ঠ রোধ করা করতে সাজানো মামলায় হয়রানি করা চলবে না। বেলপাহাড়ি থানা এলাকায় সাজানো মামলায় যাদের গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাই ওই দাবি গুলি কে সামনে রেখে সোমবার বেলপাহাড়ি (Belpahari) এলাকায় বিশাল মিছিল করে সিপিএম দলের কর্মী সমর্থকরা। পরে তারা বেলপাহাড়ি থানায় গিয়ে ডেপুটেশন দেয় এবং থানার সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করে।

ওই বিক্ষোভ থেকে স্পষ্ট দাবি করা হয় যদি অবিলম্বে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি না দেওয়া হয় তবে আগামী দিন আরও বৃহৎ আন্দোলন শুরু হবে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ধৃতদের প্রত্যেককে আদালতে পেশ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, কেউ পুলিশে হেফাজতে রয়েছে, কেউ আবার রয়েছে জেলে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য