স্নাতক পাশেই স্কুলে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া চলবে ১৮ মার্চ পর্যন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার ইচ্ছা থাকলে দারুণ সুযোগ নিয়ে এল পূর্ব মেদিনীপুরের একটি বেসরকারি বিদ্যালয়। জেলার রামনগরে অবস্থিত সাটিলাপুর জ্ঞানদীপ মিশন স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ। স্নাতক পাশ করলেই এই পদগুলির জন্য আবেদন করা যাবে, ফলে নতুন প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ বলে মনে করা হচ্ছে। আগামী ১৮ মার্চের মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে।

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ভৌতবিজ্ঞান, ভূগোল এবং ইতিহাস-এই তিনটি বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। প্রতিটি বিষয়ে একজন করে মোট তিনজন শিক্ষক নেওয়া হবে। যোগ্য ও দক্ষ প্রার্থীদেরই এই পদে সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আবেদন করতে হলে প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। এর পাশাপাশি বি.এড অথবা ডি.এল.এড ডিগ্রি থাকা বাধ্যতামূলক। তবে শুধুমাত্র অভিজ্ঞ প্রার্থীরাই নয়, নবীন প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: দু’চোখে দেখতে না পেয়েও হাজারও ছাত্রের স্বপ্নের কারিগর কাঁথির সৌমিতা

বিদ্যালয়ের সেক্রেটারি মানিক কুমার মাইতি জানিয়েছেন, পুরো নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। প্রথম ধাপে প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের ডেমো ক্লাস নেওয়া হবে, যেখানে পড়ানোর দক্ষতা যাচাই করা হবে। এরপর যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এই নিয়োগে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না। বেতনের ক্ষেত্রেও আকর্ষণীয় প্যাকেজ দেওয়া হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে।

আবেদন করতে হলে প্রার্থীদের আগামী ১৮ মার্চের মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। এর সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রত্যয়িত নথির কপি এবং সম্পূর্ণ জীবনপঞ্জি সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ডাকযোগে পাঠানো যেতে পারে অথবা সরাসরি বিদ্যালয়ে জমা দেওয়া যাবে।

বিদ্যালয়ের ঠিকানা: সাটিলাপুর, রামনগর, পূর্ব মেদিনীপুর। শিক্ষকতার পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে।

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩