এই মুহূর্তে

বেলুড়ে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি,বেলুড়: ১৯ বছরের এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে বেলুড়ে শোকের ছায়া। হাওড়া জেলার বেলুড়ের ৩ নং করালী চরন রায়চৌধুরী রোডের এক বহুতলের বাসিন্দা বিএসসি’র ছাত্রী শিপ্রা সিংহ(Shipra Singha) বরাবরের মতো মঙ্গলবার দুপুরে বেলুড়ে গিরিশ ঘোষ রোডের(Girish Ghosh Road) একটি বহতলে এক শিক্ষিকার কাছে পড়তে গিয়েছিল। পড়া শেষে সে ঐ বহুতলের ছাদ থেকে আচমকাই নীচে পড়ে যায় । ছাদের রেলিং – এ পরিপাটি করে রাখা তার জুতো আর বইয়ের ব্যাগ দেখে পুলিশের প্রাথমিক ধারনা যে সে আত্মঘাতী হয়েছে। যদিও অন্য কোনো কারন আছে কিনা তাও খতিয়ে দেখছে তারা।

তবে প্রাথমিক ভাবে জানা গেছে পড়াশুনার অত্যধিক চাপ এর কারন হতে পারে । তবে জানা গেছে যে বছর দুয়েক আগে মৃতার ছোটো বোন অসুস্থ হয়ে মারা যায়। সে কারনে সে এমনিতেই মানসিক ভাবে বিপর্যস্ত ছিল।
সব মিলিয়ে ছাত্রীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে পরিবারের লোকজন এ বিষয়ে কথা বলতে চায় নি । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। যে প্রাইভেট শিক্ষিকার কাছে ওই ছাত্রী পড়তে গিয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই ছাত্রীর মোবাইল ফোন বই খাতার ব্যাগ ইত্যাদি তদন্তের স্বার্থে আটক করেছে।

অন্য আর যারা ওই ছাত্রীর সঙ্গে দিন ওই শিক্ষিকার কাছে প্রাইভেট টিউশন নিতে গিয়েছিল তাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ওই বহুতলের গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীর বয়ান সংগ্রহ করেছে পুলিশ। ওই বউ তলে ঘটনাস্থলে কাছে থাকা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ওই ছাত্রী নিজের থেকে আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তা জানতে পুলিশ তদন্ত করছে। বুধবার ময়নাতদন্তের পর ওই ছাত্রীর মৃত্যু কিভাবে হল তা নিয়ে নিশ্চিত হবে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

মায়াপুর ইসকন মন্দির দর্শনে যাচ্ছেন অমিত শাহ, তুঙ্গে নিরাপত্তা-প্রস্তুতি

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ