এবার বেলুড়ে পুরনো বাড়ির দোতলার মেজে ধসে গিয়ে আহত এক শিশু সহ ৫ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও মধ্যমগ্রাম: এবার হাওড়া জেলার বেলুড়ে ভেঙে পড়লো একটি পুরনো বাড়ির দোতলা ঘরের মেঝে।বেলুড় ভোট বাগানের এইচ কে চ্যাটার্জি লেনে(H.K.Chatterjee Lane) একতলা বাড়ির ছাদ ভেঙ্গে পাঁচ জন গুরুতর আহত। আহতদের মধ্যে শিশুও রয়েছেন । মঙ্গলবার বিকেলে বাড়ির দোতলায় চারজন ছিল। সেই ঘরের মেঝে ভেঙে নিচে পড়ে যায় l একজন মহিলা ছিলেন নিচের ঘরে। মোট পাঁচজন আহত হন।

দীর্ঘদিন ধরে এই বাড়িটি বেহাল অবস্থায় রয়েছে। বাড়ির মালিককে বলেও কোনো রকম সারানোর কাজ হয়নি। মঙ্গলবার ভেঙ্গে পড়ল বাড়ির দোতলা ঘরের মেঝে। অল্পের জন্য রক্ষা পেল পাঁচজন। ঘটনাস্থলে যায় হাওড়া সিটি পুলিশের কর্তারা। বিপদজনক বাড়ি বলে নোটিস ঝুলিয়ে দেয় হাওড়া কর্পোরেশন। পুরো বাড়িটাই বিপদজনক। যখন তখন ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।এদিকেসম্পত্তি গত বিবাদে মৃত্যু ঘিরে উত্তেজনা ,অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ।

উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার(Madhyamgram P.S.) অন্তর্গত রোহোন্ডা চন্ডীগড় পঞ্চায়েতের দিয়ারা এলাকার ঘটনা । সম্পত্তি গত বিবাদে গত ১লা এপ্রিল বিবাদ চরমে পৌঁছায় বাঁশ লাঠি দিয়ে মারধোর করা হয় বছর ৫০ এর ইয়াদ আলী । অভিযোগ মনিরুল আলী ও ইয়ামিন আলী দুজন মিলে মারধোর করে । গুরুত্বর আহত অবস্থায় তাকে বারাসত হাসপাতালে(Barasat Hospital) নিয়ে গেলে চিকিৎসকেরা কোলকাতায় হস্তান্তর করা হয় । ৮ এপ্রিল সন্ধ্যায় ইয়াদ আলীর মৃত্যুর খবর গ্রামে আসতেই উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তদের বাড়ী ভাঙচুর করে ।পলাতক অভিযুক্তরা ,অভিযোগ পুলিশকে জানানো হলেও সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ । বারাসত পুলিশ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার এর নেতৃত্বে ঘটনা স্থলে মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এসে দোষীদের গ্রেপ্তার এর আশ্বাস দিলে পরিস্তিতি নিয়ন্ত্রণে আসে । অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব গ্রামবাসীরা । গোটা ঘটনার তদন্তে মধ্যমগ্রাম থানার পুলিশ ।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ