সিভিক পুলিশের পোশাকে তৃণমূল নেতার বাড়িতে চুরি, চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: কথায় বলে, বাঘের ঘরেই ঘোগের বাস! আর ঠিক সেই ঘটনাই ঘটল বেলুড়ের ভোট বাগানে। সিভিক পুলিশের(Civic Police) পোশাক পরে চোর ঢুকে পড়ল প্রভাবশালী তৃণমূল নেতা, প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পুরসভার পরিচালন সমিতির অন্যতম সদস্য রিয়াজ আহমেদের বাড়িতে। ঈদের ভোরবেলায় সেখান থেকে চুরি হয়ে গেল স্ট্যান্ড ফ্যান(Stand Fan) ও একাধিক চেয়ার।ঘটনার সম্পূর্ণ ছবিই ধরা পড়েছে সিসিটিভির ক্যামেরায়। চোর অত্যন্ত পরিকল্পিতভাবে প্রতারণার আশ্রয় নিয়ে চুরি করেছিল বলে জানা গেছে।

রিয়াজ আহমেদের(Riyaz Ahamed) মা’কে সে জানায়, দাদা (রিয়াজ আহমেদ) পাঠিয়েছেন, তাই নির্দ্বিধায় ফ্যান কাঁধে করে বেরিয়ে যায়। এরপর সে রিয়াজ আহমেদের ভাইকে ডেকে পার্টি অফিস খুলতে বলে এবং সেখান থেকে পাঁচটি প্লাস্টিকের চেয়ার(Plastic Chair) নিয়ে চলে যায়। শুধু তাই নয়, স্থানীয়দের মাধ্যমে একটি টোটো(ToTo) আনিয়ে সমস্ত মালপত্র তাতে চাপিয়ে সে উধাও হয়ে যায়।পরবর্তীতে বাড়ি ফিরে আসার পর রিয়াজ আহমেদ ঘটনাটি জানতে পারেন। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে নিচে নেমে গিয়ে চমকে ওঠেন।

তদন্ত করে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আদতে কোনও পুলিশ কর্মী নয়, বরং হাওড়ার বাঁকড়ার বাসিন্দা এক পাকা চোর।এই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সিসিটিভির(CCTV) ফুটেজের ভিত্তিতে চোরের ছবি বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এমন একটি চুরির ঘটনা প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের