প্রথা মেনে বেলুড় মঠে শুরু দোল উৎসব,সন্ন্যাসী-ভক্তরা মেতে উঠেছেন আবির খেলায়

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: প্রথা মেনে বেলুড় মঠে শুরু হয়েছে দোল উৎসব।যা শুরু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় হোলিকা দহন বা ন্যাড়াপোড়া দিয়ে। সন্ন্যাসী মহারাজেরা খোল করতাল নিয়ে নৃত্য করতে করতে আবির ছড়িয়ে দোল উৎসব(Dol Utsav) পালন করছেন শুক্রবার সকাল থেকে। আজকের এই বিশেষ দিনে অংশ নেন দূর দূরান্ত থেকে আসা অগণিত ভক্ত এবং দর্শকও। প্রথমে মূল মন্দিরে শ্রী শ্রী ঠাকুরকে প্রনাম নিবেদন করে শুরু হয় আবির খেলা। এরপর মঠ চত্বরের সমস্ত মন্দির প্রদক্ষিণ করতে করতে চলে দোল খেলা। গোটা বেলুড় মঠকে ঘিরে রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়।

এদিকে,খোল দ্বার খোল লাগল যে দোল। ঠিক তাই আজ বাঙালির দোল উৎসব। প্রকৃতির রঙের সঙ্গে মনের রঙ মেলানোর দিন। তাই শুক্রবার সকাল থেকেই মালদা জেলা জুড়ে নজরে এল বসন্ত উৎসব উদযাপনের ধুম। বসন্ত উৎসব(Basanta Utsav) মানেই কবিগুরুর শান্তি নিকেতন। সেই ঘরানার অনুকরণে গত কয়েক বছর ধরে মালদাতেও সাড়ম্বরে পালিত হয়ে আসছে দোল অর্থাৎ বসন্ত উৎসব। যার কোন ব্যতিক্রম ঘটল না এবারো। তাই সোমবার সকাল থেকেই মালদা জেলা জুড়ে বসন্ত উৎসব উদযাপনের মহা ধুম পড়ে যায়। গত কয়েক বছরের ঐতিহ্য-পরম্পরা মেনে এবারো বসন্ত উৎসব উদযাপনে এগিয়ে আসে মালদা শহরের বিভিন্ন বেসরকারি সংস্থা। মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটি এবং কালীতলা ক্লাবের যৌথ উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হয় মালদা ডিএসএ ময়দানে। এই উপলক্ষে প্রথমে শহরের বুকে এক বর্ণাঢ্য প্রভাতফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরিতে বিভিন্ন বয়সীরা অংশগ্রহণ করে।

তারা রবীন্দ্রনাথের বসন্ত কেন্দ্রীক গানের সুরে তালে তাল মিলিয়ে নৃত্যে মাতোয়ারা হয়।প্রভাতফেরি মালদা ডিএসএ ময়দানে(Malda DSA Maidan) গিয়ে শেষ হয়। এরপর সেখানে জমকালো বসন্ত উৎসব উদযাপনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর কাকলি চৌধুরী, শুভময় বসু সহ আরো অনেকেই। তাদের উপস্থিতিতেই নাচে, গানের মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হয়। সকলেই একে অপরকে ফাগের রঙে রাঙিয়ে তুলে বসন্তের রঙে রঙিন হয়ে ওঠেন। লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি রঙের আবীর উড়িয়ে নাচ, গান, হৈহুল্লোড় করে বসন্ত উৎসব পালনে মাতোয়ারা হন সকলে।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা