বাংলার বাড়ি প্রকল্প থেকে বাদ পড়ে গ্রামবাসীদের বিক্ষোভ, তুলকালাম মালদহে

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদার চাঁচলে ব্লক দফতর ঘেরাও করে চলল বিক্ষোভ। ব্লক অফিস কর্মীদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে অভিযোগ তুলে ব্লক অফিসে বাংলার বাড়ির প্রতিকৃতি আঁকা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন একাধিক বঞ্চিত উপভোক্তা। বৃহস্পতিবার দুপুরে এই অফিস ঘেরাওয়েই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়ায়। ব্লক অফিসের কর্মীদের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ তুললেন শাসকদল তৃণমূলের চাঁচল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ও তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যরাও। গোটা ঘটনায় এখন মুখর হয়ে রয়েছে চাঁচল।

মূলত চাঁচল ১ নম্বর ব্লক এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের তালিকা থেকে একাধিক যোগ্য উপভোক্তার নাম ছাটাই করা হয়েছে বলে অভিযোগ। এদিকে ওই গ্রামে সকলেরই আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। কেউ পলিথিনের জোড়তাপ্পি দিয়ে দিন গুজরান করেন আবার কেউ মাটির বাড়িতে সংসার গড়ে তুলে কোনওরকমে মাথা গুঁজে রয়েছে। সকলেই আশা করেছিলেন বাংলার বাড়ি প্রকল্প থেকে বাড়ি পাবেন। কিন্তু দেখা যায় এই সমস্ত উপভোক্তাদের নাম ফাইনাল তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, অভিযোগ কর্তব্যরত সরকারি কর্মীরা ঘরের সমীক্ষা করতে গিয়ে নাকি উপভোক্তাদের কাছ থেকে কুড়ি হাজার টাকা করে কাটমানি দাবি করেন। গ্রামবাসীদের অভিযোগ, টাকা না দেওয়ায় তাঁদের নাম ছাঁটাই করা হয়েছে। বৃহস্পতিবার সরকারি দফতরের আধিকারিকদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে ব্লক দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ব্লক দফতরের মূল ফটকের সামনে মাটিতে বসে বাংলার বাড়ি প্রকল্পের প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।

যদিও এ বিষয়ে চাঁচল ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পৌষালী চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। এদিকে সরকারি কর্মীদের বিরুদ্ধে কাটমানি তোলার অভিযোগে সিলমোহর দিয়েছেন শাসকদলের জনপ্রতিনিধিরাও। গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?