ভাঙন হচ্ছেই, কতজন যান সেটারই হিসাব চলছে বঙ্গ বিজেপিতে

অভিষেকের দাবি যে মিথ্যা ন্য সেটা বেশ ভালই বুঝতে পারছেন বঙ্গ বিজেপির নেতারা। তাঁরা এখন শুধু দেখতে চাইছেন কে কে জার্সি বদল করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের লোকসভা নির্বাচনে বাংলার(Bengal) বুকে বিজেপির(BJP) প্রাপ্তি ছিল ১৮টি আসন। তার মধ্যে বাবুল সুপ্রিয় আসানসোল থেকে ইস্তফা দেওয়ায় সেখানে উপনির্বাচন হয় এবং তাতে তৃণমূল জেতে। আবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ফিরে এসেছেন তৃণমূলেই(TMC)। অধিকারীরা বিজেপিমুখী হলেও খাতায় কলমে তাঁরা এখনও তৃণমূলেই রয়েছেন। যেমন অর্জুন এখনও খাতায় কলমে বিজেপিরই সাংসদ। তাই দেখতে গেলে খাতায় কলমে বিজেপিরত কাছে এখন বাংলার ১৭জন সাংসদ রয়েছে। বাস্তবে সংখ্যাটা ১৮ই। আবার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় পেয়েছিল ৭৭জন বিধায়ক। কিন্তু সেটাই এখন কমতে কমতে ৭০ হ্যে গিয়েছে। এর মাঝেই আরও একবার দলে ভাঙন ধরতে যে চলেছে সেটা বেশ ভালই বুঝে গিয়েছেন বঙ্গ বিজেপির নেতা থেকে পদ্মশিবিরের শীর্ষ নেতারা। বাংলার বুকে দল যে ধরে রাখা যাবে না সেতা বুঝেই এখন হিসাব শুরু হয়েছে নতুন করে ঠিক কতজন সাংসদ ও বিধায়ক জার্সি বদল করতে চলেছেন।

আরও পড়ুন জিএসটি কমাতে চান মোদি, বাজেটের আগেই পদক্ষেপ

তৃণমূলের সর্বভারতীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) খুল্লামখুল্লা জানিয়ে দিয়েছেন, ৫ সেকেন্ডের জন্য তিনি দলের দরজাটা খুলতে চলেছেন খুব শীঘ্রই। তার মধ্যেই কিছু জার্সি বদলের ঘটনা ঘটতে চলেছে। আপাতত জার্সি বদলের এই খেলায় সম্ভাব্য ২১জনের নাম উঠে এসেছে যাদের মধ্যে ৭জন সাংসদ ও ১৪জন বিধায়ক। আপাতত এদের প্রতি কড়া নজর রয়েছে পদ্মশিবিরের। কিন্তু এত কিছু করেও যে তাঁদের সবাইকে ধরে রাখা যাবে না সেটাও বিলক্ষণ বুঝতে পারছেন তাঁরা। কার্যত বঙ্গ বিজেপিতে এখন অনেকেই প্রকাশ্যেই স্বীকার করে নিচ্ছেন যে, রাজ্যে তাঁরা সরকার চালাচ্ছেন না, সরকার গড়ার বা ফেলার মতো অবস্থাতেও তাঁরা নেই। বিধায়ক সংখ্যা তাই ৭০ এর নীচে নেমে গেলেও তাঁদের কিছু করার থাকবে না, সাংসদ সংখ্যা ১৫’র নীচে নেমে গেলেও কিছু করার থাকবে না। তবে তাঁরা ধরেই নেবেন যারা জার্সি বদলাতে চলেছেন তাঁরা কোনও মতাদর্শের কারণে বিজেপিতে যোগ দেননি। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য হয় তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন কিংবা রীতিমত পরিকল্পনা করে তা৬দের বিজেপিতে পাঠানো হয়েছিল যাতে বঙ্গ বিজেপিকে পুরো ঘেঁটে দেওয়া যায়। বাস্তবে সেটাই হয়েছে। দলের আদি কর্মী থেকে নেতারা বসে গিয়েছেন। যোগ্যরা ভোটে টিকিট পাননি। অযোগ্যরা দলের পদ আঁকড়ে বসেছেন। এখন বঙ্গ বিজেপি কতটা পদ্মশিবির চালাচ্ছে আর কতটাই বা তৃণমূল চালাচ্ছে সেটাই সব থেকে বড় প্রশ্ন।

আরও পড়ুন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে ২১ ডিসেম্বর বৈঠকে মুখ্যমন্ত্রী

আগামী সোমবার দিল্লিতে বঙ্গ বিজেপির সাংসদদের বৈঠক। যেখানে রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে প্রাথমিক রণকৌশল স্থির করবেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতারা। সন্ধ্যায় পঞ্চায়েত ভোট(Panchayat Election) নিয়ে সাংগঠনিক বৈঠকের আগে ওইদিন সকালে কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাৎও করতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু সমস্যা হচ্ছে দলের কেন্দ্রীয় নেতারা কার্যত হাত গুটিয়ে বসে থাকতে বাধ্য হচ্ছেন এই কারণেই যে ঠিক কে কে জার্সি বদল করতে চলেছেন সে নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তাঁদের হাতে না আসায়। তবে প্রাথমিক ভাবে যে ২১জনকে ঘিরে দলবদলের হাওয়া উঠেছে আপাতত তাঁদের কাউকেই কোনও বড় দায়িত্ব দিতে চাইছেন না পদ্মশিবিরের নেতারা। কার্যত তাঁদের বাদ দিয়েই তাঁরা পঞ্চায়েত নির্বাচনের ঘুঁটি সাজাতে চান। কিন্তু সেখানেও বিপত্তি। কেননা যারা যারা দল বদলাবেন তাঁদের হাত ধরে তো আরও বেশ কিছু নীচু তলার নেতা থেকে কর্মীরা দল বদলাবেন। সেই সব অদলবদলের পর রাজ্যের জেলায় জেলায় বিজেপির ছবিটা ঠিক কী হয় সেটা না দেখে বিজেপির কেন্দ্রীয় নেতারা কার্যত কিছুই করতে পারছেন না। পঞ্চায়েত নির্বাচন যে ভাঙা দল নিয়েই খেলতে হবে সেটা বেশ ভালই বুঝে গিয়েছেন তাঁরা।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের