একদিনে ৯ হাজার কিমি রাস্তার উদ্বোধন! নবান্নের নির্দেশে প্রস্তুতি জেলাশাসকদের

Share:

নিজস্ব প্রতিনিধি :বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে  পথশ্রী প্রকল্প নিয়ে বড় পরিকল্পনা রাজ্যের।  একদিনেই রাজ্যে ৯ হাজার কিলোমিটারের বেশি গ্রামীণ রাস্তার উদ্বোধন হবে। কেন্দ্রীয়ভাবে এই উদ্বোধন করা হবে। ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।সেই নির্দেশ মতো প্রস্তুতি নিতে শুরু করেছেন তাঁরা।

সূত্রের খবর, নির্দিষ্ট দিনে ব্লকে ব্লকে জনপ্রতিনিধিদের হাজির থাকতে হবে। তাঁদের উপস্থিতিতেই উদ্বোধন হবে এই রাস্তার। কোথায় কোথায় রাস্তা তৈরি হচ্ছে, তার জন্য হোর্ডিং, ফ্লেক্স লাগিয়ে প্রচার চালানোর কথা বলা হয়েছে। শনিবার জেলাশাসকদের নিয়ে বৈঠক সেরেছেন মুখ্যসচিব  মনোজ পন্থ। সেখানেই জেলাশাসকদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। একসঙ্গে ৯ হাজার কিলোমিটারের বেশি গ্রামীণ রাস্তার উদ্বোধন করার কথা এই বৈঠকেই বলা হয়েছে। কোথায় কীভাবে হবে, তার প্রচার করার কথাও বলা হয়েছে।

জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে রাস্তা তৈরি করতে কত খরচ পড়ছে, কোথায় কত রাস্তা তৈরি হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে হয়েছে কিনা তা জানতে বোর্ড লাগাতে হবে। রাস্তার শুরুতে এবং শেষে বোর্ড লাগাতে হবে। জনসাধারণের জানার জন্য এটি প্রয়োজন। শনিবার নবান্নে একাধিক বিষয় নিয়ে আলোচনা করতেই জেলাশাসকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। রাজ্য পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে গাইডলাইন দেওয়া হবে। গত ২২ নভেম্বর নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানেও উন্নয়নের প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। উন্নয়নের কাজ জানুয়ারি মাসের মধ্যে শেষ করার ডেটলাইনও দিয়েছিলেন। এদিন পথশ্রী প্রকল্পের কাজ একদিনে কতটা উদ্বোধন করা হবে, সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ