রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও উদ্বেগ বাড়াচ্ছে শনাক্তের হার

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মুখে বাংলায় অস্বস্তি বাড়াচ্ছে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ হার। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় শনাক্তের হার (Positivity Rate) বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ২৭ শতাংশে। তবে নমুনা পরীক্ষার (Sample Test) সংখ্যা কমায় দৈনিক সংক্রমণ (Positive Case) আগের দিনের তুলনায় কমেছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪১ জন। দীর্ঘদিন বাদে স্বস্তি দিয়ে করোনায় ফের মৃত্যুশূন্য দিন কাটল।

রবিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) প্রকাশিত করোনা সংক্রান্ত বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। নতুন করে ৭ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ২৭ শতাংশে। নতুন করে আরও ২৪১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ ৯ হাজার ৩৩৩ জন। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মারণ ভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা ২১ হাজার ৪৮২ জনেই রয়েছে।’

দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার কম হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা ফের বেড়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২২৩ জন। এ নিয়ে মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৮৫ হাজার ৮৭২ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৮৯ শতাংশ। সক্রিয় করোনা রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে সামান্য বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৭৭ জনে।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী