প্রথম দফা ভোটের দোড়গোড়ায় বাংলা, রণকৌশল বৈঠকের ডাক অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের নির্বাচনের আগে রণকৌশল বৈঠকের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে ভার্চুয়াল বৈঠকের ডাক দিলেন তিনি। আসন্ন নির্বাচনে জোরদার প্রচারের সঙ্গে সঙ্গে নির্বাচনী বৈঠকও সারছেন তিনি। নির্বাচনের বাকি কয়েকদিনে প্রচারে আরও ঝাঁঝ বাড়ানোর পরিকল্পনা করতেই রণকৌশল বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। প্রথম দফার নির্বাচনের জন্য প্রচারে সময় রয়েছে মাত্র ৮দিন। এই সময়কে প্রচারে পুরদস্তুর ব্যবহার করতে চাইছে তৃণমূল। প্রথম দফায় একদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, অন্যদিকে মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরের মতো এলাকায় রয়েছে নির্বাচন। ফলে বিস্তির্ণ এলাকায় প্রচারে কী রণকৌশল হবে, তা ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়েছে। এই সময়কে সম্পূর্ণ রূপে কাজে লাগাতে চায় তাঁরা। রাজ্যের বিভিন্ন বিধানসভা আসনে হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তাদের প্রচারের জন্য নির্বাচন কমিটি তৈরি করা হয়েছে। কোনও সমস্যা হলে, সেই কমিটি সমস্যার সমাধান করবে। সেই সকল কেন্দ্রের বর্তমান পরিস্থিতি কী তার রিপোর্টও এই বৈঠকে দিতে বলা হয়েছে। মনে করা হচ্ছে আসন্ন নির্বাচনে আগামী কয়েকদিন তৃণমূল বিশেষ কৌশল নিয়ে নামতে চলেছে প্রচারে।

মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় জানিয়েছেন,  নববর্ষ থেকে তাঁরা প্রচারে ঝাঁঝ বাড়াবেন। সেই মতো বিভিন্ন বৈঠকে সেই কথা জানিয়েছেন অভিষেকও। আগামী কয়েকদিন তাঁরা কীভাবে প্রচারে ব্যবহার করবেন, তাও এদিনের বৈঠকে ঠিক করা হবে। রাত ৮টা থেকে বৈঠক রয়েছে। কারণ তার আগে উত্তরবঙ্গে প্রচারে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই হবে বৈঠক। এই বৈঠকে তৃণমূলের সকল সাংসদ, বিধায়ক, সাংগঠনিক দায়িত্বে থাকা সদস্যরা হাজির থাকবেন। বুথ স্তরের নেতারা এদিনের বৈঠকে থাকবে কিনা তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, বুধবার থেকে আরও শক্তি নিয়ে প্রচারে ঝাঁপাতে চলেছে তৃণমূল। 

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়