Breaking ১০৮টি পুরসভার নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করল কমিশন

বৃহস্পতিবার বেলার দিকে রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে দিল। ২৭ ফেব্রুয়ারিতে এই নির্বাচন হবে। এর জন্য এদিন থেকেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাচ্ছে। ওই দিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জারি হয়ে গেল রাজ্যের শতাধিক পুরসভা নির্বাচনের বিজ্ঞপ্তি। বৃহস্পতিবার বেলার দিকে রাজ্য নির্বাচন কমিশন এই বিজ্ঞপ্তি জারি করে দিল। ২৭ ফেব্রুয়ারিতে এই নির্বাচন হবে। এর জন্য এদিন থেকেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাচ্ছে। ওই দিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এই ভোটের জন্য ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হিসাবে ধার্য করেছে রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সাঙ্গ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কমিশন।

এদিন রাজ্য নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে রাজ্যের ২০টি জেলার সব জেলা পুরনির্বাচন আধিকারিকদের পুনির্বাচনের আয়োজন করতে বলা হয়েছে। কালিম্পং, পশ্চিম বর্ধমান ও কলকাতা বাদে রাজ্যের সব জেলার পুরনির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য বাংলায় এই পুরনির্বাচনী আধিকারিক হিসাবে জেলায় জেলায় দায়িত্ব পালন করেন মহকুমা শাসকেরা। এদিনের বিজ্ঞপ্তিতে অবধ্য ভোট গণনার কোনও তারিখ ধার্য করা হয়নি। তবে সূত্রে জানা গিয়েছে ৮ মার্চের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে চাইছে কমিশন। সেক্ষেত্রে ৬ অথবা ৭ মার্চ এই শতাধিক পুরসভার ভোট গণনা হতে পারে। মনে করা হচ্ছে আগামী ২-৩ দিনের মধ্যেই কমিশন স্পষ্ট করে ওই ভোটগণনার দিন জানিয়ে দিতে পারে। 

উল্লেখ্য এই পুরভোটের প্রাক্কালে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে এক সর্বদল বৈঠকে ডাকা হয়েছিল। সেখানে তৃণমূল, বিজেপি, সিপিএম ও কংগ্রেস ভিন্ন ভিন্ন দাবি রাখে। সেখানে নির্বাচনের জন্য প্রচারসীমা বাড়ানোর আবদার যেমন করে বিরোধীরা তেমনি আবার উত্তরপ্রদেশ সহ দেশের ৫টি রাজ্যের ভোটের কথা মাথায় রেখে ভোটগণনার দিন পিছোনোর আর্জিও জানানো হয়। তবে কমিশন যে এই সব দাবি দাওয়ায় বেশি মাথা ঘামাচ্ছে না সেটা এদিনের বিজ্ঞপ্তি জারির মাধ্যে দিয়েই সামনে চলে এসেছে। এদিনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার থেকেই মনোনয়ন জমা দেওয়া যাবে এই ১০৮টি পুরসভার নির্বাচনের জন্য। ১০ তারিখ থেকে শুরু হয়ে যাবে মনোনয়ন পত্রের স্ক্রুটিনি। ১২ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী