পঞ্চমীতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সর্তকতা , সন্ধ্যের পর কলকাতাতে হবে বর্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে শক্তি হারাচ্ছে। এটি দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল পেরিয়ে ক্রমশ ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে। পুজোর মধ্যেই আবার নিম্নচাপ।আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ শে সেপ্টেম্বর। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম আধিকারিক সৌরিশ বন্দোপাধ্যায় শনিবার এই খবর জানান। তিনি বলেন,এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর(North Bay Of Bengal) এলাকায় একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা ১অক্টোবর নবমীর দিন।সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের আপাতত রবিবার ষষ্ঠীর দিন পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। বাংলা এবং ওড়িশা মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার পঞ্চমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

কলকাতাতেও(Kolkata) বৃষ্টি দু-এক পশলা হতে পারে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। উপকূলের জেলায় ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত বৃষ্টি তুলনামূলক ভাবে কম থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। নবমীর দিনে নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা। একাদশীতেও ভাসতে পারে পশ্চিমের বেশ কিছু জেলা। পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদ জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা।

উপকূলের জেলা পুর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার পুজো মন্ডপে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় দুর্যোগের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে(Northbengal) শনিবার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হবে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।‌ মালদা ও দিনাজপুরে সোমবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।শনিবার পঞ্চমীতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। দশমী ও একাদশী তে প্রবল বৃষ্টি হবে। দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে একাদশীতে অর্থাৎ আগামী সপ্তাহের শুক্রবার।

বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

পড়াশোনা করিয়ে কনস্টেবল বানালেন স্বামী, চাকরি পেতেই প্রেমিকের হাত ধরে পালালেন পুলিশ স্ত্রী

‘গ্রামে রাস্তা সারানো থেকে পুকুর পরিষ্কার, সবটাই করেছি,’ নজরুল মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

বাড়িতে বানান বেলুচিস্তানের জনপ্রিয় পদ আলু কিমা, জানুন সহজ রেসিপি

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ