অষ্টমীতে কোন দুর্যোগের আশঙ্কা নেই, কিন্তু নবমীর রাত থেকেই ভোল বদলাবে আবহাওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মধ্যেই আবার একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর। বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হবে ১ অক্টোবর। সেই দিন নবমী তিথি। অষ্টমীতে কখনো মেঘলা এবং কখনো রৌদ্রজ্জ্বল আকাশ থাকলেও নবমীর সন্ধ্যের পর থেকে আবহাওয়া পুরোপুরি বদলে যাবে। ধীরে ধীরে বৃষ্টি শুরু হবে। দশমী এবং একাদশী তিথিতে কলকাতা সহ গোটা বঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে নিম্নচাপের জেরে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে নবমী এবং দশমী তিথির দিন। সপ্তমীতে ঝলমলে আকাশ ছিল। যত বেলা পেরেছে ততো মাত্রা উর্ধ্বমুখী হয়েছে। আর বৃষ্টি কয়েকটি এলাকায় সামান্য হলেও রৌদ্রজ্জ্বল আকাশ থাকায় সপ্তমীর দুপুর থেকেই জনতার ঢল নামে কলকাতা সহ শহর ও শহরতলীর বিভিন্ন পুজা মণ্ডপে। বিকেলের পর থেকে সপ্তমীর ভিড় সপ্তম সুরে গিয়ে পৌঁছতে শুরু করে।

নবমী থেকে দুর্যোগ হবে এই আশঙ্কার কথা জানতে পেরে জনতার ঢল নেমে পড়ে সপ্তমীর বিকেল থেকে রাজপথে। ষষ্ঠীর দিন থেকেই ঝলমলে আকাশ হওয়ায় ভিড় বাড়তে থাকে মণ্ডপে মণ্ডপে। সাধারণ মানুষ সঙ্গে ছাতা রাখলেও বৃষ্টি হবে না এই বিষয়টি বুঝতে পেরে সারা বছর অপেক্ষা করে থাকা আপামর সাধারণ মানুষ নেমে পড়েন দুর্গা পুজোয় আনন্দে মেতে উঠতে। এদিকে আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে দশমীতে দক্ষিণবঙ্গে শুধু নয় একাদশীতে ঝড়-বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বেশি। শনিবার থেকে আগামী সপ্তাহে আবার বৃষ্টি ধীরে ধীরে কমবে। তবে রবিবার দুর্গা পুজোর কার্নিভালের দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ একাধিক জেলায়। সোমবার সপ্তমীর দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা ছিল দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড় গ্রামে। মঙ্গলবার অষ্টমীর দিন বৃষ্টির কোন সম্ভাবনা বিশেষ নেই। ভারী বৃষ্টির ও কোন সতর্কতা নেই। তবে কোন কোন এলাকায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। মূলত মেঘলা আংশিক আকাশ এবং কখনো কখনো রৌদ্রজ্জ্বল আকাশ দেখা যাবে।

কিন্তু আবহাওয়া দফতরের(Weather Department) স্পষ্ট দাবি নবমীর সন্ধ্যে থেকে এই আবহাওয়ার ভোল বদলে যাবে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অতি ভারী বৃষ্টি হবে দশমীতে ।এছাড়া নদিয়া ,উত্তর ২৪ পরগনা, পূর্ব – পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি হবে নবমীর রাত থেকেই বৃষ্টি শুরু হবে দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টিতে দক্ষিণবঙ্গের(South Bengal) পশ্চিম দিকের একাধিক জেলা ভাসতে পারে ফের। ফলে এই দুর্যোগ আসার আগেই মহালয় পরদিন থেকেই কলকাতা(Kolkata) শহরে প্রতিভা দেখতে বেরিয়ে পড়েন সাধারণ মানুষজন। তৃতীয়া ও চতুর্থীতে বৃষ্টি মাথায় নিয়েই এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ঘুরতে দেখা যায় দর্শনার্থীদের। দশমী এবং একাদশীতে দার্জিলিং সহ উত্তরবঙ্গের(North Bengal) উপরের পাঁচটি পার্বত্য জেলাতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। একাদশীতে দার্জিলিং সহ সব জেলাতেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে। অতি ভারী বৃষ্টি হতে পারে, ওপরের পাঁচটি জেলার বেশ কিছু এলাকায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। এমনটাই আশঙ্কা আবহাওয়াবিদদের।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়