এই মুহূর্তে

অন্ধ্রে মঙ্গলবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, কলকাতা সহ বঙ্গের একাধিক জেলায় হলুদ সর্তকতা জারি

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় অন্ধ্র উপকূলে সোমবার যে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে তার দরুন সতর্ক করা হল। বঙ্গের একাধিক জেলায় মঙ্গল থেকে শুক্রের মধ্যে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে।বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত হয়েছে তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে। সোমবার এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবার প্রবল ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে অন্ধ্র উপকূলে। এর দরুন মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের(South Bengal) বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। কলকাতাতেও(Kolkata) রয়েছে ঝড়-বৃষ্টির সর্তকতা। উত্তরবঙ্গের জেলাগুলিতে সপ্তাহের মাঝামাঝি সময় ঝড়-বৃষ্টি সর্তকতা রয়েছে। দুই জেলায় হতে পারে ভারী ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)থেকে বিশেষ বুলেটিং – এ জানিয়ে দেওয়া হয়েছে শনিবার ভোরে স্পষ্ট নিম্নচাপ অঞ্চল নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে তা শক্তি বৃদ্ধি করেছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে ৪৪০ কিলোমিটার পশ্চিম ,দক্ষিণ – পশ্চিমে নিম্নচাপটি অবস্থান করছে।

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ পূর্বে তামিলনাড়ুর চেন্নাই থেকে ৯৭০ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে অন্ধপ্রদেশের কাকিনাড়া থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং উড়িষ্যার গোপালপুর থেকে ১৪৪০ কিলোমিটার দক্ষিণ – পূর্ব দিকে নিম্নচাপটি বর্তমানে অবস্থান করছে রবিবার ওই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার দক্ষিণ পশ্চিমবঙ্গ মধ্য পশ্চিম বঙ্গপোসাগরে(Bay Of Bengal) তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার সকালে তা প্রবল ঘূর্ণিঝড় পরিণত হবে অন্ধপ্রদেশের মছলিপত্তনম এবং কলিঙ্গপতনমের মাঝে কাকিনাড়ার কাছে ওই ঘূর্ণিঝড় স্থলভাগে মঙ্গলবার রাতে আছড়ে পড়বে তখন তার গতিবেগ থাকবে ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার দমকা হওয়ার গতিবেগ হতে পারে ঘন্টা প্রতি ১১০ কিলোমিটার। এর দরুন রবিবার দক্ষিণবঙ্গের কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হবে সোমবার। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হবে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।

কলকাতা,(Kolkata) হাওড়া ,হুগলি, উত্তর ২৪ পরগনা ,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে মঙ্গলবার থেকে হালকা বৃষ্টি হবে, সঙ্গে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তাই এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বুধবার হাওড়া উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে বঙ্গের মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে বারণ করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে রবি ও সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার থেকে শুক্রবার উত্তরবঙ্গের আটটি জেলায় বৃষ্টির পূর্বাভাস বুধবার জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে ।ঝড় বৃষ্টি হতে পারে ।তাই হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার উত্তরের ৮ জেলাতে হলুদ সর্তকতা জারি ।এর মধ্যে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদায় হতে পারে ভারী বৃষ্টি। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে ভারী ঝড়- বৃষ্টি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক, নয়া আবদার নিয়ে সুপ্রিম কোর্টে ইডি

সাতসকালে কলকাতার পাঁচ জায়গায় সিবিআই তল্লাশি, ইডির পর সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেঁটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি–নব্য কোন্দল চরমে

শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

কেতুগ্রামে BLO স্বামী SIR নোটিশ ধরালেন নিজের স্ত্রীকে, যেতে হবে শুনানি কেন্দ্রে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ