কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে , পশ্চিমের জেলাগুলিতে নামবে ১৫ ডিগ্রিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়ল। স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি থাকবে। বেলা বাড়লে আমেজ উধাও হয়ে যাবে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস সোমবার এই খবর জানান। তিনি বলেন,খুব সকালে হালকা কুয়াশা থাকবে। উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আপাতত চার পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তন এর সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে রাতে ও সকালে।

উত্তরবঙ্গের(North Bengal) বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশী হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা।রৌদ্রোজ্জ্বল পরিবেশ বেলার দিকে থাকবে। আপাতত শুষ্ক আবহাওয়া। আপাতত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই।

শীতল পশ্চিমী হাওয়ায় কলকাতার (Kolkaat)তাপমাত্রা ২০ ডিগ্রির নিচেই আগামী পাঁচ দিন থাকবে। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে যাবে। বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট থাকবে। শীতের আমেজ চলবে শনিবার পর্যন্ত। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও শীতের আমেজ রয়েছে। উত্তরের সমতলের তাপমাত্রা ১৭-১৯। পার্বত্য এলাকা অর্থাৎ দার্জিলিংয়ে ১০, কালিম্পংয়ে ১৬ ডিগ্রির কাছাকাছি রয়েছে তাপমাত্রা। সকাল থেকে শীতের অনুভূতি পাচ্ছেন উত্তরবঙ্গবাসী ও পর্যটকরা। এই শীতে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় পর্যটকদের ভিড় বাড়ে। সোমবার সকালে থেকে কুয়াশায় ঢাকা দেখা গিয়েছে। আগামী কয়েকদিন জারি থাকবে এমন তাপমাত্রা। জানাল আবহাওয়া দফতর।

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন