দক্ষিণ আন্দামান সাগরে ফের নিম্নচাপ, পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগরে। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মালাক্কা প্রণালীতে। এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য শনিবার এই খবর জানান ।তিনি বলেন, প্রবল বর্ষন ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে বৃষ্টি, দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া।সামান্য নামল তাপমাত্রা। আগামী দু-তিনদিন তাপমাত্রা আরো কিছুটা কমবে। শীতের আমেজ সামান্য ফিরবে সকালে ও রাতে। কলকাতায়(Kolkata) ফের ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। পশ্চিমের জেলায় ১৪/১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা। সকালে ও রাতে শীতের আমেজ। বেলায় কিছুটা কমবে শীতের আমেজ।

বঙ্গোপসাগরে(Bay Of Bengal) গভীর নিম্নচাপের সম্ভাবনা। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগরে। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মালাক্কা প্রণালীতে। দক্ষিন পূর্ব বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা। নভেম্বর মাসের শেষে এই সিস্টেম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি আপার এয়ার সার্কুলেশান বা ঘূর্ণাবর্ত।আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এলাকায়।দক্ষিণবঙ্গতে রবিবার থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা।‌ মঙ্গলবার এর মধ্যে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। স্বাভাবিকের ওপরে যে তাপমাত্রা রয়েছে তা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে। কলকাতায় ১৭ এবং জেলায় ১৪/১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। আগামী দু-তিন দিনে সামান্য কমতে পারে তাপমাত্রা। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শুষ্ক হাওয়ায় শীতের আমেজ। রাতে শিশির এবং খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা। রবিবার থেকে মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তর- পূর্ব ভারতের রাজ্যগুলিতে কুয়াশার সতর্কতা। তার প্রভাব পড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার(Fog) সম্ভাবনা।

খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে।উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র পার্বত্য এলাকায়। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন নেই। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এর পার্বত্য এলাকায়। শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এর কিছু এলাকায়। বৃষ্টি হলে তাপমাত্রা কমতে পারে দার্জিলিং এর পার্বত্য এলাকায়। রবিবার থেকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।কলকাতার সামান্য নামলো পারদ।শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে হালকা কুয়াশা। রবিবার থেকে ২দিন আরো একটু কমতে পারে তাপমাত্রা। কলকাতায় পারদ ১৭/ ১৯ ডিগ্রি সেলসিয়াস এর ঘরেই থাকবে। সকালে কুয়াশা/ধোঁয়াশা। পরে পরিষ্কার আকাশ থাকবে।

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন