পুরুলিয়ায় ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা, দক্ষিণের ৮টি জেলায় দ্রুত নামবে পারদ

Share:

নিজস্ব প্রতিনিধি: এক ধাক্কায় তাপমাত্রার পারদ নামল পুরুলিয়া জেলায়। আগামী দিন উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমবে বাঁকুড়া ,বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ,হাওড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলায় । মঙ্গলবার সকাল থেকেই কুয়াশার চাদরে মরেছিল পুরুলিয়া জেলা। বেলা বাড়তে হালকা রোদের দেখা মেলে। মঙ্গলবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে পৌঁছে গেছে। দক্ষিণবঙ্গের(South Bengal) অন্যান্য জেলাতেও রাতে এবং সকালের দিকে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়ছে। বাঁকুড়া, বীরভূম ,নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলাতে সময় যত যাবে তত শীতের দাপট বাড়বে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে কুয়াশার প্রভাব থাকবে যথেষ্ট। শুধু দক্ষিণবঙ্গ নয় এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার প্রভাব দেখা দিয়েছে। আবহাওয়াবিদরা মনে করছেন কুয়াশার দাপট এতটাই বাড়বে যে দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে।

জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং এ মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। পথ দুর্ঘটনা এড়াতে সতর্ক করলো আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন দক্ষিণের সব জেলাতে শীতের প্রভাব থাকবে তাপমাত্রার বড় পরিবর্তন নেই। তবে পুরুলিয়ার তাপমাত্রা আরও নিম্নমুখী হতে পারে।বঙ্গজুড়ে শীতের আমেজ। বিগত কয়েক দিন ধরেই শহর কলকাতা সহ গোটা রাজ্যে তাপমাত্রা নিম্নমুখী। আগামী সাতদিন বজায় থাকবে শীতের স্পেল। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে শুরু করেছে। হাওয়া অফিসের পক্ষ থেকে এমন তথ্যই দেওয়া হয়েছে।আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ দিন শীতের দাপট বজায় থাকবে বঙ্গে। সঙ্গে চলবে কুয়াশা। দার্জিলিং সহ চার জেলায় কুয়াশা দাপট বাড়বে। কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার। আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের উপর কোনও নিম্নচাপ নেই। তাই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলায় শীতের প্রভাব বাড়বে। মঙ্গলবার কলকাতার(Kolkata) তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি। এদিন সকাল থেকে ঠাণ্ডা টের পেয়েছে কলকাতাবাসী। অফিস যাওয়ার আগে ঠাণ্ডায় কাবু হয়েছেন অনেকেই।

কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে শীত অনুভূত হয়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal)রয়েছে শীতের আমেজ। দার্জিলিং, কালিম্পংয়ের তাপমাত্রা ৫ থেকে ৯ ডিগ্রি কাছে পৌঁছে গিয়েছে। পাশাপাশি রয়েছে কুয়াশার দাপট।কলকাতায় ১৪ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা আগামী ৭দিন। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে। রবিবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গে প্রধানত কুয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা দু- এক জায়গায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে।পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। দার্জিলিঙে ৫.২ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা পৌঁছে গিয়েছে। মালদায় ১৬.১ ডিগ্রির ঘরে পারদ। আগামী সাতদিন তাপমাত্রা একই রকম থাকবে। বঙ্গে ধীরে ধীরে শীতের আমেজ বাড়ছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীত ব্যাটিং করতে পারে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে