রবিবার থেকে বঙ্গে হাওয়া বদল শুরু, শীতের ব্যাটিং শেষ পথে

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার থেকে বঙ্গে হাওয়া বদল। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। জমিয়ে শীতের আমেজ শেষ পর্বে। সোমবার থেকে বুধবারের মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে। এমনটাই পূর্বাভাস দিলেন আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) বিজ্ঞানী সৌরিশ বন্দোপাধ্যায়। তিনি বলেন,আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। উত্তর-পশ্চিম থেকে শীতল হাওয়া ঢুকছে। শীতের স্পেল বজায় থাকবে মাঘ মাসের প্রথম ৩ দিনে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে। শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে।

শনিবার থেকে সোমবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে মাঝারি থেকে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকবে। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে।উত্তরবঙ্গের(North Bengal) বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। শনিবার ও রবিবারের মধ্যে কুয়াশার ঘনঘটা বাড়বে।উত্তরবঙ্গের(North Bengal) দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি।

রবিবারের পর থেকে কলকাতায়(Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির ঘরের দিকে এগোবে। শুক্র শনি রবি এই তিন দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে কুয়াশার ঘনঘটা থাকবে। আগামী সপ্তাহে সোমবার থেকে উত্তরবঙ্গেও মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। দার্জিলিং এর তাপমাত্রা এক ডিগ্রি থেকে বেড়েই ইতিমধ্যে তিন ডিগ্রির ঘরে এসে পৌঁছেছে। সোমবার থেকে যে তাপমাত্রা বঙ্গে ঊর্ধ্বমুখী হবে তা আগামী চার-পাঁচ দিন অর্থাৎ সরস্বতী পুজা পর্যন্ত বজায় থাকবে।

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫