চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃহস্পতিবার ৪ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস, শুক্র ও শনি ঘন কুয়াশার সর্তকতা উত্তরবঙ্গে

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিঙের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে দু – এক জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা পাস করার কারণে উত্তরবঙ্গের পার্বত্য জেলা গুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।তিনি বলেন,শুক্র ও শনিবার উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। হালকা কুয়াশা সকালের দিকে দু – এক জায়গায়। মূলত পরিষ্কার আকাশ। দিনভর সূর্যের আলো। ৩০ ও ৩১ জানুয়ারি কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহার ও উত্তর দিনাজপুরে ।

কলকাতায়(Kolkata) আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে। ১৫ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে পারদ আগামীকাল। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনের ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা,২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। সকাল এবং সন্ধ্যে হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে।

উত্তরবঙ্গ(North Bengal ) এবং দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। আগামী কয়েক দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই অর্থাৎ দুই ডিগ্রি সেলসিয়াসের উপর নিচে ওঠা নামা করতে পারে।দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং – এ ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। উপরের দিকে জেলাগুলিতে দার্জিলিং ছাড়া ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং নিচের দিকের জেলাগুলিতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ