সোমবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তন,১১ রাজ্যে ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকে দেশের একাধিক রাজ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর(Indian Weather Department)। আগামী তিনদিন ১১ টি রাজ্যে বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার দরুন তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভব হবে। ভারতীয় মৌসম ভবনের তথ্য অনুযায়ী, পাটনায় মেঘলা আকাশ থাকবে। আলীগড় সহ উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় বৃষ্টি পরিস্থিতি দেখা দিতে পারে। পাহাড়ি এলাকায় ফের তুষারপাত ও ধসের আশঙ্কা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারত থেকে পার্বত্য রাজ্যগুলোতে আবহাওয়ার বেশ কয়েকদিন পরিবর্তন হবে।

আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। পশ্চিম উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ জম্মু ও কাশ্মীর ,লাদাখ ,হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড ,অরুনাচল প্রদেশ, রাজস্থান ,আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ড ও হিমাচলের উঁচু এলাকায় তুষারপাত হতে পারে ।আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েক দিন বৃষ্টি পূর্বাভাস নেই আকাশ পরিষ্কার থাকবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে ঘোরাঘুরি করবে। উত্তরপ্রদেশে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।

সাহারানপুর আলিগড় , হাতরাস ও মেইনপুরি জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে । বিহারে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও একাধিক জেলায় মেঘলা আকাশ থাকতে পারে। পাঞ্জাব ,হরিয়ানার একাধিক জেলায় সকালের দিকে কুয়াশা থাকতে পারে। রাজস্থানের কিছু জেলায় ১৭ ও ১৮ ফেব্রুয়ারি হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা সামান্য কমতে পারে। হিমাচল প্রদেশ ,উত্তরাখন্ড ও জম্মু কাশ্মীরে পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পাহাড়ি এলাকায় ধসের সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার