চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের নতুন করে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।তবে আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকালে খুব হালকা কুয়াশা পড়তে পারে। পরে পরিষ্কার আকাশ থাকবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান । তিনি বলেন,আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। প্রায় একই রকম তাপমাত্রা। রাতেও সকালে শীতের আমেজ থাকবে।

দিনের বেলায় ক্রমশ কমবে শীতের অনুভূতি। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে প্রায় একই রকম তাপমাত্রা থাকবে। স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে দার্জিলিং ,জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে।শীতের বিদায় পর্ব শুরু। কলকাতায়(Kolkata) ১৫ ডিগ্রির নিচে আর তাপমাত্রা নামছে না। আগামী দু তিন দিন ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহের শেষে ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে কলকাতার তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

তবে দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েক দিন বৃষ্টি পূর্বাভাস নেই ।আকাশ পরিষ্কার থাকবে ।দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ।সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে ঘোরাঘুরি করবে। উত্তরপ্রদেশে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। সাহারানপুর আলিগড় , হাতরাস ও মেইনপুরি জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে । বিহারে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও একাধিক জেলায় মেঘলা আকাশ থাকতে পারে। পাঞ্জাব ,হরিয়ানার একাধিক জেলায় সকালের দিকে কুয়াশা থাকতে পারে। রাজস্থানের কিছু জেলায় ১৭ ও ১৮ ফেব্রুয়ারি হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা সামান্য কমতে পারে। হিমাচল প্রদেশ ,উত্তরাখন্ড ও জম্মু কাশ্মীরে পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পাহাড়ি এলাকায় ধসের সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ