এই মুহূর্তে

দক্ষিণের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস জারি, সঙ্গে হতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: আগামী ৪৮ ঘন্টায় রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হবে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান ।তিনি বলেন, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে(South Bengal) সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া হইতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ,বীরভূম, মুর্শিদাবাদ ,পূর্ব বর্ধমান ও নদিয়া জেলাতে ঝড়ের গতিবেগ পঞ্চাশ কিলোমিটার বা তার বেশি হতে পারে। এই জেলাগুলির দু – এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে(North Bengal) দার্জিলিং থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত ওপরের দিকের ৫ জেলায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ এই তিন জেলাতে বুধবার পর্যন্ত ঝড় – বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ ।কখনো পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস।

বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হবে ।শুষ্ক আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত একই রকম তাপমাত্রা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরোও বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে সর্বনিম্ন তাপমাত্রার খুব বেশি পরিবর্তন নেই। উত্তরবঙ্গের আপাতত তাপমাত্রার পরিবর্তন নেই।বিহার থেকে একটি অক্ষরেখা রয়েছে ঝাড়খন্ড ছত্রিশগড় এর ওপর দিয়ে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবেই বুধবার পর্যন্ত বৃষ্টি রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে সিকিম এবং উত্তরবঙ্গের উপর দিয়ে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিবর্তন যাত্রায় আদিত্যনাথের প্রিয় ‘বুলডোজারে’ চেপে মঞ্চে গেলেন সুকান্ত

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে,প্রেমিকাকে হাঁসুয়ার কোপ মেরে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের

প্রচণ্ড গরমেও টানা চারদিন ধর্নায়, মমতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অভিষেক

নিজেরটা ‘বিচারাধীন’ এবং দুই ছেলের নাম বাদ পড়ে যাওয়ায় মানসিক চাপে আত্মঘাতী গৃহবধূ

কমিশনের বৈঠকে হাজির হলেন না জাভেদ, ক্ষেপে লাল জ্ঞানেশ

‘বাদ যাওয়া ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে মোদি সরকার’, বিস্ফোরক দাবি অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ