মঙ্গলবার দুপুর থেকে কলকাতা সহ বঙ্গে শুরু হবে দুর্যোগ, বজ্রপাত ও শিলা বৃষ্টির সর্তকতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম ও মঙ্গল বঙ্গে দুর্যোগ চলবে। মঙ্গলবার দুর্যোগ আরো বাড়বে। ঝোড়ো হাওয়া বইবে সঙ্গে শিলা বৃষ্টি হবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানিয়েছেন। তিনি জানান, রাজ্যের উপর দুটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হওয়ায় বঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ ঘটছে। তাই উত্তর এবং দক্ষিণবঙ্গে মঙ্গলবার ঝড়-বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিংপং এ ঝড়-বৃষ্টি হবে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান উত্তর ২৪ পরগনা, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

তবে মঙ্গলবার বঙ্গে দুর্যোগ চললেও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। বৃহস্পতি থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে (South Bengal)শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু উত্তরবঙ্গে(North Bengal) দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হচ্ছে মঙ্গলবার দিনভর ঝড়-বৃষ্টি চললে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কলকাতার(Kolkata) তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। শুধু তাই নয় বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে অস্বস্তি কর গরম বৃদ্ধি পেতে পারে।

কলকাতায় সোমবার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩২ ডিগ্রির কাছাকাছি। মঙ্গলবার কলকাতায় মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত শুরু হবে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার থাকতে পারে। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাত থেকেই শহর শহরতলীতে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। সেই সঙ্গে ব্যাপক বজ্রপাত হচ্ছে। সাধারণ মানুষকে বজ্রপাতের সময় খোলা আকাশে নিচে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মন্ত্রীর সামনে কার ধরে ক্ষমা চাইলেও রেহাই নেই, গুমায় গ্রেফতার রেশন ডিলার

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ