দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি, উত্তরে হবে ঝড়- ঝঞ্ঝা

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৩ থেকে ১৬ এপ্রিল দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সর্তকতা দিল আবহাওয়া দফতরের। আগামী পাঁচ দিনের মধ্যে সর্বাধিক তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে ১০ এপ্রিল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের(South Bengal) পুরুলিয়া ঝাড়গ্রাম জেলায় কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ১১ এপ্রিল শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ১২ এপ্রিল রবিবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায়। সোমবার ১৩ এপ্রিল হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায় ।

ওই দিন পুরুলিয়া বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে লু বইবে। মঙ্গলবার ১৪ এপ্রিল তাপপ্রবাহ বইতে পারে পুরুলিয়া, বাঁকুড়া ,ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে। বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ ১৫ ও ১৬ এপ্রিল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় অস্বস্তি কর গরম অনুভব হবে। তাপপ্রবাহ বইবে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে রাজ্যবাসীকে সতর্ক করে বলা হয়েছে তাপপ্রবাহ বইবার কারণে স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে গরম আবহাওয়ায় বাইরে বের হলে সতর্কতা অবলম্বন করতে হবে। মূলত ওই দিনগুলিতে সকাল ১১ টা থেকে বিকেল চারটে মধ্যে লু বইবে। অতিরিক্ত জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

অপরদিকে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর এবং তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হলেও উত্তরবঙ্গের(North Bengal) জন্য থাকছে ঝড়-ঝঞ্ঝার বিশেষ সর্তকতা। শুক্রবার সর্তকতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি ,কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু এলাকায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের ঝড়ো হওয়ার পাশাপাশি হতে পারে বজ্রপাত। ১১ ও ১২ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি ,কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার জেলায়। বেশ কিছু অংশে কালবৈশাখী ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ১৩ এপ্রিল দার্জিলিং, জলপাইগুড়ি ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া থাকলেও কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে। ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ,কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গে শুক্রবার থেকে ঝড়-বৃষ্টির সময় এবং বিশেষত বজ্রপাত হলে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?