প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের দিন অর্থাৎ আগামী সপ্তাহের বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গে সব জেলাতেই গরম এবং অস্বস্তিতে নির্বাচন চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় – বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য শনিবার এই খবর জানান। তিনি বলেন, উত্তরের পার্বত্য জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে(North Bengal)। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা আরও বাড়বে।দক্ষিণবঙ্গে(South Bengal) শনিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ ,নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।

রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে দু – এক জায়গায় চলবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। আবহাওয়া গরম ও অস্বস্তিকর থাকবে। সোমবারের মধ্যে কলকাতার ক্ষেত্রে ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। দু এক জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ,পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। উইকেন্ডে গরম ও অস্বস্তি থাকবে কলকাতা সহ সব জেলাতেই।
গরমে সতর্ক থাকতে আবহাওয়া দফতরের একাধিক পরামর্শ।

সকাল এগারোটা থেকে চারটে এই সময়ে প্রখর রৌদ্র তাপে বেশিক্ষণ একসঙ্গে না থাকা ।বেশি করে জল খাওয়ার পরামর্শ। সুতির জামা কাপড় পরার পরামর্শ। উত্তরবঙ্গে শনিবার ঝড়-বৃষ্টি পরিমাণ বাড়বে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত। উপরের পাঁচ জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। নিচের দিকের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।রবিবার ও সোমবারে ঝড়-বৃষ্টি ওপরের পাঁচ জেলায় চলবে। মঙ্গল ও বুধবারে বৃষ্টির পরিমাণ কমবে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে।ভোটের দিন বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গে সব জেলাতেই গরম এবং অস্বস্তিতে নির্বাচন চলবে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। দুপুরের পর থেকে আকাশের পরিবর্তন। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে।উত্তরবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বিকেল বা সন্ধ্যের দিকে সম্ভাবনা বেশি। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কিছু এলাকায়। মালদা এবং দুই দিনাজপুরে দু – এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা।

অপেক্ষার অবসান! মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান ‘জয় জয় রাম’, আবারও শ্রেয়া-অরিজিতের ম্যাজিকাল কণ্ঠ

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই পুলিশকে লক্ষ্য করে বোমা, মুর্শিদাবাদে জখম ASI

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী