চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

নিজস্ব প্রতিনিধি: কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রির ঘরে পৌঁছবে। বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,গরম বাড়বে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের(North Bengal) উত্তরের জেলাগুলিতে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,দার্জিলিং, কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সর্তকতা থাকছে।আগামী ৩ দিনে দক্ষিণে ২-৩ ডিগ্রী তাপমাত্রা বাড়বে ।

পশ্চিমের জেলাগুলিতে গরম অত্যধিক হবে। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এইসব জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে।বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে সোমবার স্থানীয়ভাবে কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা।২৫ এপ্রিল নাগাদ দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা।কলকাতাতে(Kolkata) তাপমাত্রা বৃদ্ধি পাবে। ৩৫-৩৭ ডিগ্রী সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। উত্তরের জেলাগুলিতে ২৫ তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ হের ফের হবে না। আগামী বৃহস্পতিবার গরমের মধ্যেই রাজ্যে বিধানসভার প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ,পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। উইকেন্ডে গরম ও অস্বস্তি থাকবে কলকাতা সহ সব জেলাতেই।

গরমে সতর্ক থাকতে আবহাওয়া দফতরের একাধিক পরামর্শ।সকাল এগারোটা থেকে চারটে এই সময়ে প্রখর রৌদ্র তাপে বেশিক্ষণ একসঙ্গে না থাকা ।বেশি করে জল খাওয়ার পরামর্শ। সুতির জামা কাপড় পরার পরামর্শ। উত্তরবঙ্গে শনিবার ঝড়-বৃষ্টি পরিমাণ বাড়বে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত। উপরের পাঁচ জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। নিচের দিকের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।রবিবার ও সোমবারে ঝড়-বৃষ্টি ওপরের পাঁচ জেলায় চলবে। মঙ্গল ও বুধবারে বৃষ্টির পরিমাণ কমবে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

রতুয়ায় তৃণমূল বিধায়কের বাড়ির পাশ থেকে নীতিন নবীনের পরিবর্তনের ডাক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ