আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফার নির্বাচনের আগেই ঝড়-বৃষ্টিতে তাপমাত্রা কমবে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান।তিনি বলেন,কলকাতা(kolkata), উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া এই সাত জেলাতেই ২৯ এপ্রিল নির্বাচনের দ্বিতীয় দফার দিনে ঝড় – বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে সকাল থেকে বৃষ্টির পরে কিছুটা স্বস্তির আবহাওয়া থাকবে। দুপুরে গরম বাড়লেও বিকেল বা সন্ধ্যায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরালো থাকবে।

আগামী দু’দিন দক্ষিণবঙ্গে(Southbengal) গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলাতে গরম ও অস্বস্তির সতর্কবার্তা থাকছে। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। পহেলা মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে রাজ্যে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।দক্ষিণবঙ্গে শনিবার গরম ও অস্বস্তির সতর্কবার্তা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলাতে।শনিবার থেকেই পশ্চিমের জেলাগুলিতে ঝড় – বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

রবিবার এবং সোমবার কালবৈশাখীর সম্ভাবনা বেশি থাকবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে।কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়- বৃষ্টির সম্ভাবনা পয়লা মে পর্যন্ত। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা। শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ঝড় – বৃষ্টির পরিমাণ যেমন বেশি থাকবে তেমনি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে ।

উত্তরবঙ্গের(North Bengal) সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। ২৯ শে এপ্রিল এবং পয়লা মে এই দুদিন ও ফের ওপরের পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় – বৃষ্টির সর্তকতা।বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। দমকা ঝোড়ো হাওয়ায় ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকতে পারে। উত্তর ওড়িশা এবং দক্ষিণবঙ্গের উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি। ২৬ শে এপ্রিল থেকে ২৯  এপ্রিল পর্যন্ত সতর্কবার্তা থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌মোদিজির প্রধান কাজ দেশ বিক্রি’‌, শ্রীরামপুরের সভা থেকে তোপ রাহুল গান্ধির

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

‘এবারের ভোট বাংলার মানুষের আত্মসম্মানের লড়াই’, তৃণমূলের হয়ে প্রচারে আভিনেতা পরমব্রত

‘‌সিআরপিএফ অফিসারকে নির্দেশ দিয়েছে ভবানীপুরে ভোট স্লো করতে’‌, শাহকে তোপ মমতার

রবিতে উত্তর কলকাতায় মোদির রোড-শো, মতুয়াদের মন পেতে সভা বনগাঁতেও

যোগী বা ভোগী আসুক বাংলার মানুষ ভোট দেবেন মমতাকেই, নদিয়ায় বিরোধীদের নিশানা জুন মালিয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ