আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিহারে ঘূর্ণাবর্তর জেরে সোমবার থেকে বঙ্গে ঘনিয়ে আসছে প্রবল দুর্যোগ

নিজস্ব প্রতিনিধি: বিহারে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পূর্ব উত্তর-পূর্ব ভারতে ওয়েস্টার্লি জেট। এর দরুন সোমবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দুর্যোগ বাড়বে। বেশ কিছু এলাকায় কালবৈশাখী তাণ্ডব হতে পারে। সোমবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনের শেষ দিন। এদিকে আবহাওয়া দফতর(Weather Office) জানাচ্ছে সোমবার দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকায় কালবৈশাখীর দাপট দেখা দিতে পারে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ বেলায় তাই দুর্যোগ ঘনিয়ে আসতে পারে দক্ষিণবঙ্গে(South Bengal)। এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে(North Bengal) বৃষ্টি শুরু হবে। রবিবার থেকেই ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পশ্চিমের জেলায় গরম ও অস্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গে ১মে পর্যন্ত ঝড়-বৃষ্টির দাপট থাকবে। রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে কালবৈশাখী বেশ কিছু এলাকায় হতে পারে। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা জেলাকে সতর্ক করা হয়েছে। ঘন্টায় ৬০ কিলোমিটার বা তার থেকে বেশি গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

বিধানসভা নির্বাচনের শেষ রবিবারের প্রচার সকাল থেকেই জমে উঠেছে। রবিবার বিকেলের পর থেকে সব দলই রাস্তায় নেমেছে। কলকাতা শহরে প্রধানমন্ত্রীর রোড শো রয়েছে। আর এসবের মধ্যেই কালবৈশাখীর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার বাঁকুড়া, পুরুলিয়া ,পশ্চিম বর্ধমান জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সর্তকতা আগেই জারি হয়েছে। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে নদিয়া ,মুর্শিদাবাদ ,পূর্ব- পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায়। এই জেলাগুলিতে ঝড়ের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাতে।

ঝড় – বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ।ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সবচেয়ে বেশি সোমবার ঝড় – বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর জেলায়। বুধবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস এই ঝড় বৃষ্টির দরুন কমতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সতর্কতা বেশি থাকছে দার্জিলিং, কালিংপং ,আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে বেশি ভাগ এলাকায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই জেলাগুলোতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকলেও, বিক্ষিপ্ত ভাবে কিছু এলাকায় তা হতে পারে। কলকাতায়(Kolkata) রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক এর চেয়ে ১.২ ডিগ্রি বেশি ছিল। রবিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।

Published by:

Share Link:

More Releted News:

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মত ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

কাঁটাতারের যন্ত্রণায় জর্জরিত ‘চর মেঘনা’, ভোট আসতেই জবাব চাইছে গ্রামবাসীরা

‘দ্বিতীয় দফাতেও ১০০- র বেশি আসনে জিতব’, আত্মপ্রত্যয়ী মমতা

‘ভোটারদের ভয় দেখালে দ্রুত ব্যবস্থা নিতে হবে,’ সমন্বয় বৈঠকে কড়া বার্তা কমিশনের

গরু পাচারকারীদের রুখতে ‘বিশেষ স্কোয়াড’, ঘুরপথে বাংলাতেও গোরক্ষাবাহিনী গঠনের ছক শাহের!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ